বৃহস্পতিবার, জানুয়ারি ১৭, ২০১৩

সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে পরিমল থিয়েটারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিমল থিয়েটারের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনবার্সন সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, পরিমল থিয়েটারের সভাপতি শেখ সানোয়ার উদ্দিন রিন্টু, সাধারন সম্পাদক শেখ আবু তাহের, সহ-সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী এনামূল হক আসাদ, যুগ্ন সম্পাদক খন্দ. সাজেদুর রহমান বাবলু, পরিমলের নির্বাহী গাজী গোলজার হোসেন, জিল্লুর রহিম মাষ্টার, রইচ উদ্দিন মিজু, সদস্য শ্যামল। এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষকদল নেতা মোকারম হোসেন মোকা, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, ছাত্র নেতা আশরাফুল ইসলাম অনিক প্রমুখ। সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিমল নাট্য সমিতির বর্তমান পরিচালক

প্রেম করে বিয়ে.....

অতপর ৫ মাস না যেতেই যৌতুকের দাবীতে পাষবিক নির্যাতনে গৃহবধু হাসপাতালে

আব্দুম মুনিব : দীর্ঘ দিনের প্রেম অতপর গত রমজান মাসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে। কিন্তু বিয়ের ৫ মাসের মাথায় যৌতুক না দিতে পেরে স্বামী শশুর শাশুরী ও ননদের পাষবিক নির্যাতনে গুরুত্বর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হয়েছে ভর্তি হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কারগার চর গ্রামের গৃহবধু কাজলি (১৮). গতকাল সন্ধায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কান্নাজড়িত কন্ঠে গৃহবধু কাজলী জানায়, দীর্ঘদিনের সম্পর্কের পর গত রমজান মাসে দুই পরিবারের সম্মতিতে পাশ্ববর্তি অজিত মীরের ছেলে কুষ্টিয়া সরকারী কলেজের এ্যকাউণ্টিং বিভাগের শেষ বিভাগে ছাত্র শাহীনের সাথে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েকদিন যেতে না যেতেই যৌতুকের দাবীতে স্বামী শশুর শাশুরী ও ননদ তার উপর নির্যাতন করতে থাকে। ৩ লাখ টাকা যৌতুক দাবী করে তার স্বামী শশুর

এ্যাড. আলী আকবরের মাতার মৃত্যু : মেহেদী রুমীর শোক

বিএনপি নেতা আকবর আলী মাতার মৃত্যুতে পরিবারকে
সমবেদনা জানাচ্ছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। 
আব্দুম মুনিব: কুষ্টিয়া কোর্টের সাবেক সহকারী পিপি ও বিএনপি নেতা এ্যাড. আলী আকবর মোল্লার মাতা এলেজান নেসা ১০৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। গতকাল ভোরে কুমারখালীর ছেউড়িয়ার মোল্লা পাড়ার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে তার মৃত্যু হয়। এদিকে গতকাল সকালে মরহুমার লাশ দেখতে তার বাস ভবনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহাম্মদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস কুদ্দুস।  মেহেদী আহমেদ রুমী নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ মোল্লা নাসির উদ্দিন সরকার, ফারুখ হোসেন, ইসমাঈল হোসেন, মোহাম্মদ মিঠু, মিলন, মিজু, শরিফ, লাল্টু, আলাউদ্দিন প্রমুখ।

বিশ্বমানের চিকিৎসার অঙ্গীকার নিয়ে কুষ্টিয়ায় সিরাতুন্নেসা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কাজ এগিয়ে চলেছে


হাওয়া প্রতিবেদক : কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর এবার কুষ্টিয়াবাসীর প্রাণের দাবী বিশ্বমানের চিকিৎসা প্রদানে অঙ্গীকারাবদ্ধ সিরাতুন্নেসা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। কুষ্টিয়ায় বসে মাদ্রাজ, ভেলোর কিংবা সিঙ্গাপুরের চিকিৎসা প্রদান এটি অত্র এলাকার জন্য বিশাল চাওয়া পাওয়া। বিদেশী নামী দামী চিকিৎসকদের কুষ্টিয়ায় এনে তাঁদের কাছ থেকে আর্ন্তর্জাতিক মানের সেবা আদায় করে নিতে বদ্ধপরিকর সিরাতুন্নেসা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কাষ্টম মোড়ের পাশে এ হাসপাতালটি কার্যক্রম চলছে। হাসপাতালটি প্রতিষ্ঠা হলে খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়াসহ এ অঞ্চলের মানুষ চিকিৎসাসেবা পাবে। ঢাকাসহ বিদেশে যে চিকিৎসা প্রদান করা হয় সে রকম উন্নত চিকিৎসা প্রদান করা হবে এখানে। অত্যান্ত মনোরম পরিবেশে এ হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। দেশী-বিদেশী নামকরা খ্যাতিমান চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ

পাঠ্য বই মুদ্রণেও বিদেশপ্রীতি!

 ১০০ কোটি টাকার কাজ চলে গেছে দেশের বাইরে

ডেস্ক রিপোর্ট : দেশের মুদ্রণশিল্পের সক্ষমতা সত্ত্বেও বিদেশ থেকে পাঠ্য বই ছাপিয়ে আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে দেশের মুদ্রণ ও কাগজশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দুই খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুদ্রণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এনসিটিবি গত বছর মাধ্যমিক, প্রাথমিক, দাখিল ও এবতেদায়ির বইসহ প্রায় ২৭ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণ করেছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ২৪ কোটি বই ছাপানো হয়েছে দেশে। বাকি তিন কোটি বই ভারত থেকে ছাপিয়ে আনা হয়েছে। বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির (বিএমএমএস) সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, স্থানীয়ভাবে এ তিন কোটি বই মুদ্রণের সক্ষমতা রয়েছে। তবু বিশ্বব্যাংকের চাপে সরকারি এ সংস্থাটি তিন কোটি বই ছাপানোর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কালের কন্ঠ। শাহ আলম বলেন, স্থানীয়ভাবে এ বই মুদ্রণের জন্য আমরা মানববন্ধন করেছি। অনশনসহ নানা রকম কর্মসূচি পালন করেছি। কিন্তু এনসিটিবি চেয়ারম্যান বিশ্বব্যাংকের অজুহাত দেখিয়ে আমাদের এই দাবি আমলে নেননি। পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানান, গত বছর ১১ কোটি প্রাথমিকের বই ছাপাতে মোট খরচ হয়েছে ৩৪০ কোটি টাকা। এর মাত্র ২০ শতাংশ দিয়েছে বিশ্বব্যাংক। বাকি টাকা দেওয়া হয়েছে সরকারি কোষাগার থেকে। শিক্ষা খাতে বিশ্বব্যাংকের অর্থায়নে বেশ কিছু প্রকল্প চালু রয়েছে। এর একটি হচ্ছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (পিইডিপি)। বিশ্বব্যাংকসহ আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত

কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন...

কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুরুত্বর অসুস্থ দেওয়ান আব্দুল খালেকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজ খবর নিচ্ছেন সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।  

বারো শরীফ দরবারে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের কোর্টপাড়া বারো শরীফ দরবারে পবিত্র-ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। ১২-ই রবিউল আওয়াল উপলক্ষ্যে দরবার শরীফে প্রতি বছরের মত এবার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ের মানুষের শান্তি ও মুক্তির পথ দেখানোর জন্য বারো শরীফ দরবার এ ধরনের কর্মসূচি নিয়ে থাকে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৫শে আগষ্ট শুক্রবার ভোর ৪টায় খাস মিলাদ মাহফিল। এছাড়া পতাকা উত্তোলন ও র‌্যালী, কোরআন খানী, শিশুদের ক্বিরাত ও হামদ্ নাত প্রতিযোগিতা, আম- মাহফিল ও প্রবন্ধপাঠ। উল্লেখ্য বারো শরীফের ইমাম হযরত শাহ্ সূফী মীর মাসুদ হেলাল (রঃ) ১৯৭৫ সালের ২শে আগষ্ট ১৬ই শাবান বারো শরীফ প্রাপ্ত হন।