বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ১০ অক্টোবর

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভা পরিচালিত, কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা আগামীকাল (১০ অক্টোবর) সকাল ১০ টায় পৌর সুইমিং পুলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া পৌরসভার মেয়র ও পৌর সুইমিং ক্লাবের সভাপতি আনোয়ার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু ও প্রাত্তন কৃতি সাঁতারু কানাই লাল শর্মা। প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য পৌর সুইমিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে।

৭ম শ্রেণীর ছাত্রীকে ইভটিচিং এর অভিযোগে কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে কিশোরের কারাদণ্ড প্রদান

 কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিচিং এর অভিযোগে পুলিশ লাইন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র টিপু সুলতান (১৭) নামে এক কিশোরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিষ্ট্র্রেড এসএম জামাল। গতকাল বিকাল ৪ টায় শহরের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।আদালত সুত্রে জানা যায় শহরের শহরের থানাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে পুলিশ লাইন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র টিপু সুলতান পশ্চিম মজমপুর আলফার মোড় এলাকার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে গত এক বছর যাবত বিভিন্ন ভাবে উতক্ত্য করে আসছিলো।এরই সুত্র ধরে গতকাল বিকালে স্কুল শেষে ৭ম শ্রেণীর সেই ছাত্রী এডুকেয়ার আইডিয়াল স্কুলের মাইক্রবাসে করে বাড়ি ফিরছিলো এমন শহরের শাপলা চত্বরে টিপু সুলতান মাইক্রবাসের গতিরোধ করে সেই ছাত্রীকে উতক্ত্য করতে থাকে। এসময় স্থানীয়রা টিপু সুলতানকে পাকরাও করে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই নাজমূল সঙ্গীয় ফোর্স নিয়ে টিপু সুলতান কে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতে সুলতানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

৩২ বিজিবি’র অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : ৩২ বিজিবি’র টহল দল গত ০৭ অক্টোবর ২০১৩ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৪ (চুয়াল্লিশ) বোতল বিদেশী মদ এবং মেহেরপুর জেলায় সদর ও গাংনী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩ (তের) বোতল বিদেশী মদ ও অদ্য ০৮ অক্টোবর ২০১৩ তারিখে ৫৫৯ (পাঁচশত ঊনষাট) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,০৯,১০০/- (তিন লক্ষ নয় হাজার একশত) টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানী সদরের নায়েক মোঃ হিরু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ অক্টোবর ২০১৩ তারিখ ১৮৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় মহিষকুন্ডি মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৪ (চৌত্রিশ) বোতল বিদেশী মদ এবং রামকৃষ্ণপুর বিওপির নায়েব সুবেদার মোঃ শাহজাহান মিয়া এর নেতৃত্বে একটি টহল দল ২০৩০ ঘটিকায় ছাইডোবা নামক স্থানে অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে।অপর দিকে শেওড়াতলা বিওপির নায়েক মোঃ দাউদ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ অক্টোবর ২০১৩ তারিখ ২১৩০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় রিফিউজিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ০৭ (সাত) বোতল বিদেশ মদ, তেঁতুলবাড়ী বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল হক চৌকিদার এর নেতৃত্বে একটি টহল দল অদ্য ০৮ অক্টোবর ২০১৩ তারিখ ০৩০০ ঘটিকায় মথুরাপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৫৫০

খোকসা আমবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াসির আরাফাত ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছের আব্দুস সামাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ। খোকসা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সুপারিশক্রমে কমিটির অনুমোদন লিপিতে স্বাক্ষর করেন থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা।

আইন-শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় খোকসার ওসির মাদার তেরেসা পদক লাভ

মনিরুল ইসলাম মনি, খোকসা: আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার বাসক নামের একটি মানবাধিকার সংস্থা থেকে মাদার তেরেসা গুণীজন সম্মাননা পদক লাভ করেছেন।সম্প্রতী মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর ৪র্থ বর্ষ পূর্তিতে সংগঠনটির কর্তৃপক্ষ খোকসা থানার অফিসার হরেন্দ্রনাথ সরকারের কার্যালয়ে এসে সম¥াননা পদক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সাগরিকা ইসলাম, প্রতিষ্ঠাতা মনিমোহন বিশ্বাস, পরিচালক জাহিদুল ইসলাম, এসআই হাশেম আলী, এসআই আলী আকবর, এসআই মোয়াজ্জেম, এসআই বিশ্বজিৎ, খোকসা ফাউন্ডেশনের প্রকাশনা মাসিক কলমতরীর সম্পাদক মনিরুল ইসলাম মনি।

মানবিক সাহায্যের আবেদন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আগ্রাকুন্ডা গ্রামের মৃত, জনাব আলী শেখের ছেলে হতদরীদ্র মোঃ চাঁদ আলী শেখ (৪০)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য কিডনি রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। অসহায় হতদরীদ্র পরিবারের পক্ষে চিকিৎসার টাকা যোগার করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তির নিকট সহায্যের জন্য আকুল আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ চাঁদ আলী শেখ, সঞ্চয় হিসাব নম্বর-১১৪০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কুমারখালী শাখা। ব্যক্তিগত মোবাইল-০১৭৪৬ ২৪১৪১২।এদিকে গড়াইনদীর ভাঙ্গনে শেষ সম্বল ভিটে-মাটি তলিয়ে গেছে। আশ্রয়হীন হয়ে বর্তমানে ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

মুক্তি ও গণসাক্ষরতার উদ্যেগে বিশ্ব শিক্ষক দিবস’২০১৩ পালন

 শিক্ষকদের জন্য আহবান:চাই মর্যাদা,নায্য অধিকার ও জবাবদিহিতা। এই শ্লোগানকে সামনে রেখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান,ঢাকার সহযোগিতায় “বিশ্ব শিক্ষক দিবস’২০১৩” উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সকালে এক বর্নাঢ্য র‌্যালী মুক্তির কার্যালয় থেকে শুরু হয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব জাহিদ হোসেন জাফর,প্রশাসক,জেলা পরিষদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান,জেলা শিক্ষা অফিসার,কুষ্টিয়া