দৌলতপুরে বিএনপির নেতাকে পেটালো সাংসদ পুত্র কলিন্স
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট করায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বরকে পেটালো সাংসদ রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স। গতকাল বুধবার রাত ৮ টার দিকে সাংসদপুত্র কলিন্স ও তার ক্যাডার বাহিনীরা তাকে বেধরড় মারপিট করে। আমজাদ হোসেন জানান, রাত ৮ টার দিকে আমজাদ হোসেন নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে নিজ এলাকা গাছের দিয়াড়ে বসে ছিলেন। সাংসদপুত্র কলিন্স এর নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল যোগে ১৫-২০ জন ক্যাডার সেখানে গিয়ে অতথ্য ভাষায় গালাগালি করে বিএনপি নেতা আমজাদ হোসেনকে মারপিট করে। এ সময় আমজাদসহ উপস্থিত নেতাকর্মীদের বিএনপি প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য কলিন্স ও তার ক্যাডাররা হুমকি ধামকি দেয়। আর