শনিবার, ফেব্রুয়ারি ১৬, ২০১৩

কুষ্টিয়ায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ওলামা মাশায়েখদের বিক্ষোভ মিছিল : আটক ২


স্টাফ রিপোটার : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল ওলামা মাশায়েখদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ওলামা মাশায়েখরা। ‘অবৈধ ট্রাইব্যুনাল ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ শ্লোগান দিয়ে গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের নারিকেল তলা থেকে বের হয়ে চামড়া পট্টি অতিক্রম করে . পরে তারা ওই মিছিল নিয়ে কাটাইখানা মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ যেয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিল। এদিকে জামায়াত সমর্থিত ওলামা মাশায়েখদের মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ছিল কুষ্টিয়া জেলা পুলিশ। শহরের গুরত্বপূর্ন মোড়সহ বড় বাজার জামে মসজিদ ও বড় মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। ওলামা মাশায়েখদের কিছু নেতাকর্মী

কুষ্টিয়ায় ভালোবাসার স্বীকৃতি না পেয়ে যুবতীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া পুলিশ লাইনের এক কনস্টেবলের (রিজার্ভ) ভালবাসার স্বীকৃতি না পেয়ে হারপিক পান করে যুবতী (২৩) আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বর্তমানে আশংকাজনক অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার সকালে তিনি শহরের থানাপাড়ার একটি বাসা বাড়ীতে এ আত্মহত্যার চেষ্টা চালায়। জানা যায়, কুষ্টিয়া পুলিশ লাইনের কনস্টেবলের (রিজার্ভ) আব্দুল কুদ্দুসের সাথে কুষ্টিয়ায় পুলিশ সদস্যের মোবাইল ফোনে ভেড়মারার এক যুবতির পরিচয় হয়। এরপর থেকে দুইজন

সাংবাদিক সালেকীনের পিতা ও চাচার রোগ মুক্তি কামনা

ষ্টাফ রিপোর্টার : দৈনিক হাওয়া পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার সিরাজুম সালেকীনের পিতা শহিদুল ইসলাম ডাবলু ও বড় চাচা সিরাজুল ইসলামের রোগ মুক্তি কামনা করেছে দৈনিক হাওয়া পরিবার। সিরাজুম সালেকীনের পিতা শহিদুল ইসলাম গতকাল দুপুরে ঝিনাইদহের শৈলকুপা ইউনিয়ন পদমদি তার নিজ বাসভবনে ব্রেণষ্টোক করলে তাকে জরুরী ভাবে কুষ্টিয়া সনো টাওয়ারে নিয়ে আসা হয়। সেখানে সিটিস্ক্রানসহ

লোকমান হোসেনসহ ৫ জাসদ নেতার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ


মনির উদ্দিন মনির : আজ ১৬ ফেব্র“য়ারী কালিদাসপুর হত্যাকান্ডের ১৪ বৎসর। এ দিনে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর স্কুল মাঠে ১৯৯৯ সালের ১৬ ফেব্র“য়ারী জাতীয় বীর কাজী আরেফ আহম্মদ, শহীদ লোকমান হোসেন, এ্যাড. ইয়াকুব আলী, শমসের আলী ও তফছের মন্ডল সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্মম ভাবে নিহত হন। দিবসটি বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে এ বছর পালন করবে শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন। এ উপলক্ষে  আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় পাঁচ মাইল কদমতলায় নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান, স্মৃতি চারন সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শহীদ লোকমান হোসেন’র পুত্র লোকমান হোসেন ফাউন্ডেশন’র সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ আল মুজাহিদ হোসেন মিঠু সকলকে আহবান জানিয়েছেন।

ভেড়ামারায় সাংবাদিক আব্দুর রশিদ মজুমদার’র ১৫ তম মৃত্যু বার্ষিকী


মনির উদ্দিন মনির : দৈনিক ইত্তেফাক, নিউ নেশন ও বিটিভি’র মেহেরপুর জেলা প্রতিনিধি, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও দৈনিক দিনকাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক হেলাল মজুমদার’র মেজ ভাই অধ্যক্ষ আব্দুর রশিদ মজুমদার’র ১৫ তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে স্মরন সভা ও পারিবারিক উদ্যোগে মরহুমের করব জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআন খানি, কাঙালীভোজ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

মঞ্জুরুলহক চৌধুরী রতন স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ডিসি সৈয়দ বেলাল হোসেন


ষ্টাফ রিপোর্টার : জেলার ক্রীড়াঙ্গনে খেলার মানন্নোয়নে এই সংস্থা যেভাবে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ক্রীড়া সংস্থার প্রতিটি সদস্য নিজেদের স্বার্থ নয় জেলার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আজকের বার্ষিক প্রতিযোগীতায় যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করছে এখান থেকে তারাই একদিন জাতীয় পর্যায়ে কুষ্টিয়ার তথা দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে। গতকাল সকাল ১১টায় স্টেডিয়াম মাঠে কুষ্টিয়া জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে মঞ্জুরুল হক চৌধুরী রতন স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনীতে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। জহুরুল হক রঞ্জু’র সভাপতিত্বে উদ্বোধনী ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২৫টি ক্লাব এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপর

কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ওলামা মাশায়েখদের গণবিক্ষোভ মিছিল


রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি : আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি ও অবৈধ ট্রাইবুনাল বাতিলের দাবীতে গতকাল শুক্রবার জুময়ার নামাজের পর ইসলামী বিশ্ববিদ্যালয় ওলামা মাশায়েখের এক সহ¯্রাধিক ওলামা কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের খন্ড খন্ড মিছিল এসে ইবি ওলামাদের মিছিলে যোগ দেয়। মিছিলটি শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় মেইন গেইটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তরা অতিদ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানায়। এসময় হাজার-হাজার তৌহিদী জনতা