বুধবার, ফেব্রুয়ারি ২০, ২০১৩

বিচার প্রার্থী দ্বিতীয় স্ত্রী নিলা

বহু বিবাহের নায়ক কুষ্টিয়ার আব্দুল আওয়াল বেপরোয়া

স্টাফ রিপোর্টার : একের পর এক নারীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছে বহু বিবাহের নায়ক আব্দুল আওয়াল নামের এক নারীলোভী প্রতারক। ক্ষমতাধর ওই প্রতারককে আইনের আওতায় এনেও বিচার করা সম্ভব হচ্ছে না, বরং সে প্রতারনার শিকার মেয়েদেরই উল্টো হুমকি দিচ্ছে। বহুবিবাহের নায়ক এই আব্দুল আওয়াল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের আবু সাইদের ছেলে। এ ব্যাপারে আব্দুল আওয়ালের সাবেক স্ত্রী নিলুফার ইয়াসমিন নিলা বলেন, ২০০৮ সালের ২৬ ডিসেম্বর আওয়ালের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই আওয়ালের আসল চেহারা বেরিয়ে পড়ে। সে আমার সাথে কারনে অকারনে খারাপ ব্যবহার শুরু করে।

ইমনের বিরুদ্ধে ফের নানা অভিযোগ জিনাতের

হাওয়া ডেস্ক : সুরকার-গীতিকার শওকত আলী ইমনের বিরুদ্ধে তাকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জিনাত কবির।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহায়তায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিজিবি’র অভিযানে ফেন্সিডিল মদ উদ্ধার

হাওয়া ডেস্ক : ৩২ বিজিবি’র সদস্যরা গত ১৮ ফেব্র“য়ারি মেহেরপুর জেলার সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল, ০৬ বোতল বিদেশী মদ এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক লক্ষ এক হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত

কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া-মোহাম্মদপুর

কুষ্টিয়ায় কলেজছাত্রী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় কলেজছাত্রী স্নিগ্ধা আক্তার রিমির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবিতে মহাসড়ক অবরোধ করে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের চাচাতো বোন ও কুষ্টিয়া সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষেও ছাত্রী রিমিকে গত ১৪ ফেব্র“য়ারি রাতে তার স্বামী শিশির আহমেদ শিহাব।

কুষ্টিয়ায় সম্ভাবনাময় হস্তশিল্প প্রতিষ্ঠান আত্মনির্ভরশীল ছয় সহস্রাধিক নারী

ষ্টাফ রিপোর্টার : কাকডাকা ভোরে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সুখজান নেসা বসেছেন ঘরের মেঝেতে কাঠের পাটাতনে শাড়ি কাপড় নিয়ে। শাড়ির চার কোনায় বেঁধে বাহারি রং-বেরঙের পাথর বসিয়ে তৈরি করছেন নান্দনিক ও মনোমুগ্ধকর নকশা। এখনও অনেক কাজ বাকি। তাকে সূর্য ওঠার আগেই পুরো শাড়ির কাজ শেষ করতে হবে। ঝটপট হাত চালান সুখজান নেসা। এক এক করে আরও কয়েকজন এসে সুখজানের কাজে সহযোগিতা করতে থাকে। নিজের উদ্ভাবিত কৌশলে বিভিন্ন রঙের বুটিক তৈরির অর্থই সুখজানের পরিবারের জীবন ধারণের