শুক্রবার, মার্চ ০১, ২০১৩

শহীদ আসাদুজ্জামান বাবু’র ৯ম মৃত্যু বার্ষিকী

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু’র বড়ভাই এবং সমাজ সেবক মোঃ নুরুল হাসানের জ্যৈষ্ঠপুত্র উদীয়মান রাজনীতিবীদ সমাজ সেবক সাংস্কৃতিক কর্মী ও কাজী আরেফ পরিষদের অন্যতম উদ্যোক্তা আসাদুজ্জামান বাবু’র ৯ম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে ২০০৪ সালের ২৯শে ফেব্র“য়ারী কতিপয় সমাজ বিরোধী দ্বারা নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। শহীদ আসাদুজ্জামান বাবু’র ৯ম মৃত্যু বার্ষিকী

ঝিনাইদহে পুলিশের লাঠিচার্জে ৪ শিবিরকর্মী আহত : আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে দেশব্যাপী দলটির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ঝিনাইদহে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শহরের প্রিয়া সিনেমা হলের সামনে থেকে শিবিরকর্মীরা মিছিল বের করে। মিছিলটি স্থানীয় উজির আলী

কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে আওয়ামীলীগ ও জামায়াতের সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার : জামাতি ইসলামের নায়েব দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষনা হওয়ার পরক্ষনে বিত্তিপাড়া বাজারে আওয়ামী ছাত্রলীগ ও জামায়াত শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশকয়েকটি দোকান পাট ভাংচুর সহ ২ শিবির কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চন্টু মিয়া(৪০)নামে এক জামায়াত কর্মীকে আটক করে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ২টার সময় কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া বাজারে। জানাযায়, জামাতি ইসলামের নায়েব দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর

ভেড়ামারার বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিককে গণসংবর্ধনা

কুষ্টিয়ার কৃতি সন্তান, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক সরকারী উদ্যোগে বিদেশ সফর অন্তে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন বাসীর পক্ষ হতে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সদস্য আঃ মজিদ মেম্বর’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান

ভেড়ামারা উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

ষ্টাফ রিপোর্টার :  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামসহ ৩ জনের উপর অর্তকিত বোমা হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ পর্ষন্ত ভেড়ামারা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজসহ সর্বস্তরের জনগন কলম বিরতি পালন করেন। ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামসহ ৩ জনের উপর অর্তকিত বোমা হামলাকারীদের অবিলম্বে

ঝিনাইদহে জামায়াত-শিবিরের সাথে র‌্যাব পুলিশের সংঘর্ষে ওসি, ইউএনওসহ আহত ৫০

ঝিনাইদহ সংবাদদাতা : সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুরে জামায়াত-শিবিরের সাথে র‌্যাব-পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কোটচাঁদপুর থানার ওসি মনিরুদ্দিন মোল্লা ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ সহ ৫০ জন আহত হয়েছে। আহতদের কোটচাঁদপুর, মহেশপুর ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কোটচাঁদপুর শহরের আলামপুর এলাকা

কুষ্টিয়ায় গড়াই স্পোটিং ক্লাব ৪ উইকেটে জয়ী

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ চলছে। গতকাল কুষ্টিয়া গড়াই স্পোটিং ক্লাব ৪ উইকেটে জিমন্যাসষ্টিক ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিমন্যাসষ্টিক ক্লাব। ৪৫ ওভারের খেলায় ৪০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে গড়াই স্পোটিং ক্লাব ৩৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ