বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

“দৈনিক হাওয়া’র ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে প্রথম পাতায় “ ক্যাম্পাস অচলের আশংকা/ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতাসে উড়ছে/ নিয়োগ বানিজ্যের টাকা” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ গোলাম সাকলায়েন স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয় প্রকাশিত সংবাদটি বানোয়াট, ভিত্তিহীন ও অসৎউদ্দেশ্যমূলক। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় প্রকাশিত সংবাদের একটি অংশে উল্লেখ করা হয়েছে “ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, ভিসি অফিসের কয়েক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানসহ দুর্নীতি পরায়ণ কিছু শিক্ষককে নিয়ে গড়ে ওঠা বাণিজ্যের সিন্ডিকেট কোটি টাকা বাণিজ্য করেছেন বলে শিক্ষক সমিতি অভিযোগ তুলেছেন। একাধিক সূত্রে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবদুল হাকিম সরকারের স্ত্রী চাকুরি বাণিজ্যের ডেক্স খুলে বসেছেন। শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য প্রার্থীর কাছ থেকে তিনি মোটা অংকের ঘুষ নিয়েছেন”। সংবাদে পরিবেশিত এ তথ্যগুলো আদৌ সঠিক নয়। সংবাদে বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন অবৈধ নিয়োগ বাণিজ্য বা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত নয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ ছাড়া ভিসি’র স্ত্রীকে জড়িয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের বেশ কিছু অংশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে

কুমারখালীতে পশুহাট টেন্ডার নিয়ে আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষ : আহত-৫

 
স্টাফ রিপোটার : কুষ্টিয়ার কুমারখালীতে পশুহাট ইজারার টেন্ডার জমা দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে বারটায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বেলা সাড়ে বারটায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আলাউদ্দিন নগর পশুহাট এর টেন্ডার জমা দিতে গেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান এর ক্যাডার রাজ্জাক মেম্বর তার দলবল নিয়ে আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ গ্র“পের সর্মথকদের বাধা দেয়। এসময় উভয় গ্র“পের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে রউফ গ্র“পের সর্মথক মসলেম, শহিদুল ও বৈঠা সহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও নতুন সংর্ঘষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় উপজেলা চত্বরে।

কুষ্টিয়া জেলা বিএনপি ও কুমারখালী থানা বিএনপির প্রতিবাদ

জামায়াত নেতা বাগুলাট ইউপি চেয়ারম্যান মওলানা শামসুদ্দিনকে জেল গেটে গ্রেফতার করায়

ষ্টাফ রিপোর্টার : কুমারখালী থানা জামাতের নায়েবে আমীর ও বাগুলাট ইউপি চেয়ারম্যান মৌলানা শামসুদ্দিনকে পূনরায় জেল গেটে গ্রেফতার করায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুতুব উদ্দিন আহম্মেদ ও কুমারখালী থানা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের থানা আহ্বায়ক এ্যাড. গোলাম মোহম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী পৌর বিএনপির সভাপতি কেএম আলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সী রশিদুর রহমান, ১৮ দণীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামি নায়েবে আমির বাগুলাট ইউপি চেয়ারম্যান মৌলানা শামসুদ্দিন আহম্মেদকে হয়রানি মূলক মিথ্যা মামলায় জেলগেটে পুনরায় গ্রেফতার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।

দৌলতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা

 দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না

-রেজা আহমেদ বাচ্চু

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোডাউন বাজারে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, সরকার যতই পায়তারা করুক না কেন, কোন দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে যে কোন মুল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করা হবে। উদ্ভুত যে কোন পরিস্থিতির জন্য সরকারী দল আওয়ামীলীগই দায়ী থাকবে বলে সাফ জানিয়ে দেন রেজা আহমেদ বাচ্চু। এ জন্য দৌলতপুরের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, আপনারা (দলীয় নেতাকর্মীরা) ঐক্যবদ্ধ থাকুন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দেবেন দলীয় নেতাকর্মী নিয়ে দৌলতপুরের মাটিতে যে কোন মুল্যে তা বাস্তবায়ন করা হবে। দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক মাষ্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহনভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক চেয়ারম্যান রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বিল¬াল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আরিফুল হক গেদু, নজরুল ইসলাম বিশ্বাস, শের আলী সবুজ, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম হাসানুজ্জামান বাবলু, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফরজ উলল¬াহ, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক শামিম প্রমুখ।





মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩

আজ সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মদিন

ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর আজ ৬০ তম জন্মদিন।১৯৫৩ সালের এই দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুড়ে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। বর্ণঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধেয় সাবেক সংসদ সদস্য ও জেলা উন্নয়ন সমন্নয়কারী সৈয়দ মাছ-উদ রুমীর ৫ম পুত্র সৈয়দ মেহেদী আহমেদ রুমী। পারিবারিক ভাবেই রাজনৈতিক পরিবেশের মধ্যদিয়ে বেড়ে উঠেন। রাজনীতির শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী হিসাবে ছাত্র জীবনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে কুষ্টিয়া জেলা যুবদলের আহ্বায়ক মনোনিত করেন। পরবর্তিতে ১৯৭৯ সালে জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি হিসাবে আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন।খুলনা বিভাগের বিএনপির অন্যতম এই নেতা জাতীয় সংসদ দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনের মানুষের প্রতিনিধিত্ব করেছেন এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির চেয়ারম্যানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

জেলা তাঁতীদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শত শত দুর্নীতির জনগণ দাঁতভাঙা জবাব দেবে

.....সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : আগামী ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রতিনিধি সম্মেলন ও ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে জেলা তাতীদলের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সভায় সভাপত্বিত করেন জেলা তাতীদলের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সরকার ভিন্ন লেবাসে একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চায়। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া জনগণ কোনও নির্বাচন মেনে নেবে না। কর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে।তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে শেয়ার বাজারের দুর্নীতি, ডেসটিনি কিংবা পদ্মা সেতুর দুর্নীতি এ রকম শত শত

দৌলতপুর হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যহত

 দৌলতপুর সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। উপজেলার ৫০ শয্যার হাসপাতালটিতে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ঔষধ সংকট, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন সহ প্রয়োজনীয় ৩৪ জন চিকিৎসকের স্থলে মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে নামে মাত্র চলছে দৌলতপুর উপজেলার প্রায় ৭ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা। ফলে প্রতিদিন শতশত রোগী চিকিৎসা নিতে এসে সঠিক চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ভারপ্রাপ্ত আরএমও ডাঃ নাজিম উদ্দিন জানালেন, হাসপাতালের দৈনন্দিন কাজ, মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের মাতৃসেবা ও সিজার, ইনডোর, আউটডোরের দিবারাত্রি দায়িত্বপালন মাত্র ৩ জন ডাক্তার দিয়ে অসম্ভব।  প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৫০ শয্যার এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) সহ ২০ জন এবং উপজেলার ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ১৪ জন সহ সর্বমোট ৩৪ জন চিকিৎসকের পদ রয়েছে। চলতি মাসের শুরুতে জুনিয়র কনসাল্টেন্ট (গাইনী) ডাঃ সফর আলী ও সানিয়া সুলতানাকে বদলি করায় বর্তমানে টিএইচএ সহ মাত্র ৪ জন চিকিৎসক এখানে কর্মরত আছেন। আর ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসক শুণ্য অবস্থায় পড়ে আছে। ফলে, এ উপজেলার প্রায় ৭ লক্ষাধিক মানুষ সরকারের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র জরুরী বিভাগে সামান্য কাটাছেড়া রোগীর সেবা দেওয়া ছাড়া অন্যান্য চিকিৎসা নিতে আসা রোগীদের ভাগ্য ভাল হলে হয়ত কোন চিকিৎসকের দর্শন মিলে। কেননা ডাক্তার সংকটের কারণে বর্হিবিভাগে সকাল ৯ টার পরিবর্তে বেলা ১২ টার আগে কোন ডাক্তার পাওয়া যায়না। তাছাড়া সামান্য জটিলতা দেখা দিলে চিকিৎসকের অভাবে মেডিকেল এ্যাসিস্টেন্টর