বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩
কুষ্টিয়া জেলা পর্যায়-২০১৩ এর শুভ উদ্ধোধন
ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হাওয়া ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপিার সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী এত বেশি দুর্নীতি করেছেন যে এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। এজন্য তিনি আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে দাবি করে তা রুখে দিতে জনগণের প্রতি আহক্ষান জানান তিনি। তিনি আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কোণঠাসা করার হুমকি দিয়ে বলেন, এখনো জনগণ আপনাদের সম্মান করছে। ক্ষমতা থেকে চলে গেলে আপনাদের পরিণতি যা হবার তা-ই হবে। এমন পরিস্থিতির সৃষ্টি করব, তখন পালাবার সব পথ বন্ধ হয়ে যাবে।গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ঝাউদিয়া হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল¬্যান্ট করে সরকার জনগণের টাকা পকেটে ভরেছে। ব্যাংকের টাকা নিয়ে গেছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের জালে আটকে আছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে না আসতে পারে তার জন্য এ সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। জিয়া পরিবারকে ধক্ষংস করা জন্য একেরপর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এ সরকার মনে করছে জিয়ার পরিবারকে ধক্ষংস করতে পারলে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা যাবে। কিন্তু এসরকারকে জানিয়ে দিতে চায়, জিয়ার পরিবারের প্রতি যত বেশি ষড়যন্ত্র করা হবে ততই এ সরকারের পতন দ্রুত হবে। তিনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সকল আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহক্ষান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশ থেকে মাদক নির্মূল করা হবে। মাদক দেশ ও জাতির শত্রু। আমরা জনগণকে নিয়ে মাদক নির্মূল করতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো তাঁদের। এই দাবিতে তখন বহু মানুষ হত্যা করেছিলেন। লগি-বৈঠার আন্দোলন করেছিলেন। আজ দেশের প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার দরকার। তিনি শেষে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে এসরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে যুবদলের সকল নেতা-কর্মীকে শরীক হতে হবে। ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক তরিকুল ইসলামের সভাপতিতইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম
আজ ইবি ডিবেটিং সোসাইটির বিতর্ক কর্মশালা
রাশেদুন নবী রাশেদ,ইবি : আজ ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দিন ব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে । অনুষ্ঠােেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবি ভিসি প্রফেসর ড.আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ও ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর জনাব দেবাশীষ শর্মা। দিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সভাপতি ডা: আব্দুন নূর তুষার, জাহাঙ্গীর নগর শ্বিবিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড.আহমেদ রেজা, এটিএন বাংলা টেলিভিশনের মাহফুজ মিশু, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সাইদুর রহমান, ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামুল হাসান আদনান সহ দেশ বরেন্য জাতীয় পর্যায়ের বিতার্কিক প্রশিক্ষকবৃন্দ।
ডিজিএম খোকসাকে অন্ধকারের রাজ্য বলে স্বীকার করলেন!
খোকসায় লোডশেডিং এর প্রতিবাদে পল্ল¬ী বিদ্যুৎ অফিস ভাংচুর
মনিরুল ইসলাম মনি, খোকসা: খোকসায় পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা পল্লী বিদ্যুতের এরিয়া অফিস ভাংচুর করেছে। মঙ্গলবারও লোডশেডিং ছিল আগের দিনের মতই ব্যাপক। পল্লী বিদ্যুতের কর্মচারীদের তথ্যসূত্রে জানা যায়, গত সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে লোডশেডিং চলাকালে ১৫/২০ জন বিক্ষুব্ধ জনতা এসে অর্তকিত হামলা চালিয়ে অফিসের দরজা-জানালা ভাংচুর করে। বিক্ষুদ্ধ জনতার হাতে হকিস্টিক ও লোহার হ্যামার ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতা অফিস ভাঙ্গলেও গতকাল মঙ্গলবারও আগের দিনের মত লোডশেডিং অব্যাহত ছিল। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল খোকসায় গড়াই নদ’র তীব্র ভাঙ্গন
ধসে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি, ৩ শতাধিক বাড়ি হুমকির মুখে
মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদের তীব্র ভাঙ্গনে অর্ধশতাধিক বসতবাড়ি ধসে গেছে। গড়াই পাড়ের তীব্র ভাঙ্গনের ফলে ৩ শতাধিক বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এখনই ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরো ভয়াবহ হতে পারে বলে জানালেন স্থানীয় অধিবাসি।বিশেষ সূত্রে জানা গেছে, গড়াই এর উৎস্যমুখ কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত বারবার অপরিকল্পিত ড্রেজিং এর ফলে ভাঙ্গন তীব্রতা ধারণ করেছে। অপরিকল্পিত ড্রেজিং এর ফলে শুধু ভাঙ্গনই সৃষ্টি হয়নি, নষ্ট হয়েছে ফসলি জমি। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসার কমলাপুর গ্রামের হালদারপাড়ার সরেজমিনে গিয়ে দেখা গেছে গড়াই পাড়ের ১৫ জেলে পরিবারের বসতবাড়ি গড়াইয়ের বুকে বিলীন হয়ে গেছে। অর্ধশতাধিক বাড়ির আংশিক বিলীন হয়ে গেছে। এর মধ্যে প্রখ্যাত ফুটবলার দোলের বাড়িও বিলীন হয়েছে। দিন গেলেই পুরোটাই বিলীন হওয়ার আশঙ্কা করছে এ এলাকার জনগণ। এখনই যদি এর প্রতিরোধ না করা যায় তবে পুরো গ্রামটিই বিলীন হয়ে যাবে এমন আশঙ্কাও করছেন অনেকে। এদিকে গড়াই সবকিছু কেড়ে নেওয়ায় কয়েক পরিবারের আর্তনাদ যেন বাতাসকে ক্রমেই ভারী করছে। তারা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন দিশেহারা। এমনই এক পরিবারের সদস্য মন্টু কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আমাদের আর করার কিছুই নেই। প্রশাসনিক কর্তারা যদি ব্যবস্থা নিতো তাহলে আমাদের সবকিছু হারাতে হতো না। পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাশেম আলী বলেন, আমরা নদী ভাঙ্গন এর ব্যাপারে উর্দ্ধতন কর্র্র্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু তাদের কাছ থেকে কোন সাড়া পায়নি। আমি নদী ভাঙ্গন এর জায়গা পরিদর্শন করেছি। খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)