শিকদার মেডিকেলের চিকিৎসক সফিউল আজম ও তার সহযোগীদেও দ্বারা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে আটকে রেখে নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহ কালে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতীবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিন বলেন, ইতিমধ্যে রাজধানী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টার্নি চিকিৎসক ও পেটোয়া বাহিনীর হাতে বেশ কয়েকজন সাংবাদিক নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে এবং দেশ
শুক্রবার, মে ১৬, ২০১৪
ইবিতে আবারো বহিরাগত চাকরী প্রত্যাশীদের গাড়ী অবেরোধ
রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো চাকরি প্রত্যাশ বহিরাগতরা চাকরীর দাবিতে ক্যাম্পাসের গাড়ী অবোরোধ করে। গতকাল দুপুর দু’টায় বিশ্ববিদ্যলয়ের মেইন গেইটে এ ঘটনা ঘটে। পরে প্রক্টর তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। ক্যাম্পাস সুত্রে জানা যায় , বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে বহিরাগতদের চাকরীর এজেন্ডা অন্তর্ভ’ক্ত করতে দেরি করায় বহিরাগত চাকরী প্রত্যাশী সাবেক ইবি শাখা ছাত্রলীগের (বিলুপ্ত কমিটির) কয়েকজন নেতাকর্মী তাদের চাকরীর দাবীতে দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান নেয় ।ক্যাম্পাসের তৃতীয় শিফটের দুপুর ২টার গাড়ী ক্যাম্পাসে আসলেও ক্যাম্পাস থেকে যাবার পথে মইন গেটে তারা গাড়ী আটকিয়ে দেয়। প্রায় একঘন্টা ধরে গাড়ী চলাচল বন্ধ থাকে। এতে সাধারন শির্ক্ষাীরা দুপুরের কাঠফাটানো রোদে দাড়িয়ে চরম ভোগা›িতর শিকার হয়।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান প্রক্টরিয়াল বডিসহ ঘটনা স্থলে আসেন চাকরী প্রত্যাশীদের সাথে কথ বলে সমস্যার সমাধান করেন। পরে দুপুর তিনটার দিকে ক্যাম্পাস থেকে একঘন্টা দেড়িতে ক্যাম্পাসের গাড়ীগুলো ছেড়ে যায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কথায় কথায় চাকরী প্রত্যাশীরা একের পর এক গাড়ী অবরোধ, হরতাল, ভাংচুর করে যাচ্ছে। এতে আমাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষর কাছে দ্রুত এর স্থায়ী সমাধান চাই। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর
ভেড়ামারায় গম সংগ্রহ মৌসুমের শুভ উদ্ধোধন
মনির উদ্দিন মনির ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় অনাড়ম্বর পূর্ন পরিবেশে উদ্ধোধন করা হয়েছে গম সংগ্রহ অভিযান। এবছর ২৮ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৬০৪ টন গম ক্রয় করার কথা রয়েছে। গতকাল সকাল ১০টায় সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেছেন, ভেড়ামারা উপজেলা পরিষদ’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদ’র
মিরপুরে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা
মিরপুর প্রতিনিধি : মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। পরে তিনি ওই গ্রামের সফল কৃষক আব্দুর রহমানের বাড়ীর অঙ্গিনায় গ্রীন বাংলা এগ্রোটেকের উদ্যোগে গ্রো গ্রীন “হৃদয়ে মাটি ও মানুষ” কেঁচো সার (ভার্মী কম্পোষ্ট) ব্যবহারের সাফল্য বিষয়ক মতবিনিয়ম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি বাংলাদেশে যোগদানের পর বহু স্থানে ভ্রমন করেছি। এদেশের অনেক গুরুত্বপূর্ন স্থান গুলির মধ্যে ফুলবাড়ীয়া আমার কাছে ভাল লেগেছে ও আমাকে মুগ্ধ করেছে। কৃষি বিপ্লবের মাধ্যমে এদেশ সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতি দেশ হলেও সকল মানুষের খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে। বহু বছর পূর্বে এক পন্ডিতে করা উক্তির সমালোচনা করে বলেন, এদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং কৃষকদের পরিশ্রমে তা পরিপূর্ন হয়েছে। তিনি আরো বলেন আমিও কৃষক পরিবারের সন্তান। ছাত্র জীবনে স্কুলে যাওয়ার পূর্বে ও পরে আমি দুই বেলা গাভীর দুধ দহন এবং কৃষি কাজে আমার বাবাকে সাহায্য
এমপি‘র প্রতিনিধির অনুমতি না পাওয়ায় দৌলতপুরে গম দিতে পারেনি কোন কৃষক!
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষকের কাছ থেকে গম সংগ্রহ অভিযান নিয়ন্ত্রণ করছে স্থানীয় এমপি‘র লোকজন। কৃষকের নামে স্থানীয় সংসদ সদস্যের ভাই ও ভাইয়ের জামাই এবং তাদের প্রতিনিধির মাধ্যমে কেনা হচ্ছে গম। এমপি‘র প্রতিনিধির অনুমতি না পাওয়ায় এক কেজি গম খাদ্য গুদামে নিয়ে যেতে পারেনি কোন কৃষক। উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানাযায়, গত ২৩ এপ্রিল ১৪ মে পর্যন্ত প্রায় আড়াই‘শ কৃষকের নামে ৭‘শ টন গম কেনা হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে ৫৩৪.৫১ হেক্টর জমিতে গমের আবাদ হয়। এবং ২১৩৪ মেট্রিক টন গম উৎপাদন হয়। চলতি মৌসুমে সরকারীভাবে উপজেলা খাদ্যগুদামে ৪ কোটি কুড়ি লক্ষ ৩৯ হাজার টাকার ১৫৫৭ মেট্রিক টন গম সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সরকারী নির্দেশনা থাকলেও দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই মুকুল চৌধুরী ও তার ভাইয়ের জামাই তারেক এবং উপজেলা বাজারের কাদের নামে এক গম ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে গম ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক খাদ্যশষ্য ব্যবসায়ী জানান, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর প্রতিনিধি আব্দুল কাদেরের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে সমস্তগম কেনা হচ্ছে। কাদেরের অনুমতি ছাড়া খাদ্যগুদামের দরজা খোলা সম্ভব নয় বলে তারা জানান। সাধারণ ব্যবসায়ীরা আরো জানান, ৫০ কেজি গমের বস্তাপ্রতি সংসদ সদস্যের ৭৫ টাকা, গুদাম রক্ষক, ডিসি ফুড, ইউএনও বাবদ ২০ টাকা, উপজেলা খাদ্য কর্মকর্তা ৪ টাকা, খাদ্যগুদামের কর্মচারী দারোয়ান ৩ টাকা, লেবার খরচ সাড়ে ৩ টাকা মোট ১‘শ ৫ টাকা ৫০ পয়সা কমিশন আদায় করা হচ্ছে। ফলে নোংরা আবর্জনা, ও ধুলাবালি মিশ্্িরত গম হলেও কোন সমস্যা হচ্ছেনা। এছাড়া সঠিকভাবে কমিশন আদায়ের জন্য সমস্ত বিল ভাউচার কাদেরের হাতে তুলে দিচ্ছেন খাদ্যগুদাম কর্তৃপক্ষ। একজন গম সরবরাহকারী ক্ষোভ
পোড়াদহে ফল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ফল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে পোড়াদহ রেল গেটে অবস্থিত গ্রাম পোড়াদহ গ্রামের ফল ব্যবসায়ী হামিদ আলীর দোকানে লিচু কিনতে যায় গোবিন্দপুর গ্রামের জুমারত আলীর ছেলে জাহাঙ্গীর আলী। ফল কেনাবেচাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে গোবিন্দপুর গ্রামের নাসির জোয়ার্দ্দারের ছেলে সবুজ (১৮) এবং একই
শুক্রবার, এপ্রিল ২৫, ২০১৪
সিএনএন বাংলাদেশ কুষ্টিয়া পাঠক ফোরামের সদস্যের জন্মদিনের কেক কাটলেন খন্দকার সাজেদুর রহমান বাবলু
স্টাফ রিপোর্টার ॥ সিএনএন বাংলাদেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সদস্য ফেরদৌস ওহায়িদ হৃদয় এর ১৯ তম জন্মদিনের কেক কাটলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু। গতকাল সন্ধ্যায় সৈয়দ মাছ-উদ রুমী ফউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের কেক কেটে জন্মদিন পলন করা হয়। এ সময় তাকে শুভেচ্ছা ও দির্ঘয়ু কামনা করা হয় সকলের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন সিএনএন বাংলাদেশ কুষ্টিয়া জেলা পাঠক ফোরামের আহ্বায়ক সেলিম রেজা সবুজ, কুষ্টিয়া শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সিএনএন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)