মেহেরপুর প্রতিনিধি : আবারো আলোচনায় এসেছে গাংনীর স্বঘোষিত মিনি ডাক্তারের বহুল আলোচিত মিনি ক্লিনিক। গৃহবধূ ও যুবতীদের অবৈধ গর্ভপাত ঘটানোর নিরাপদ ও বিশ্বস্ত স্থান হিসেবে পরিচিত এ ক্লিনিকটি দির্ঘদিন যাবত মেয়েদের গর্ভপাত ঘটিয়ে আলোচনায় উঠে আসে। এবার জোর পূর্বক গর্ভপাত ঘটানো নিয়ে একটি মামলা করেছেন গাংনীর হিজলবাড়িয়া গ্রামের গৃহবধূ রুমা ও অপর মামলাটি করেছেন রুমার শশুর মাহাতাব উদ্দিন। শশুর ও বউমা একে অপরের নামে মামলা ঠুঁকে দেয়ায় এ ক্লিনিকটি আবারো আলোচনায় এসেছে। আদালতের আদেশে বিষয়টি তদন্ত নেমেছেন মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী। রোববার সকালে তিনি প্রাথমিক তদন্ত শেষ করেন। সুত্র জানায়, গাংনীর হিজল বাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে রুমার সাথে একই গ্রামের মাহাতাব আলীর ছেলে মামুন রেজার বিয়ে হয়। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে দ্বন্দ চলে আসছিল। কিছু দিন আগে রুমা গর্ভবতী হয়ে পড়ে। সম্প্রতি মামুন রেজা রুমাকে গাংনীর আলোচিত মিনি ক্লিনিকে এনে জোর পূর্বক গর্ভপাত ঘটান। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। এ ঘটনায় রুমা বাদি হয়ে মামুন রেজা ও তার পরিবারের নামে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। অপরদিকে রুমাকে তার পিতা মাতা কৌশলে গাংনীর মিনি ক্লিনিকে এনে গর্ভপাত ঘটিয়েছে মর্মে আদালতে অপর একটি মামলা ঠুঁকে দেন রুমার শশুর মাহাতাব উদ্দিন। মামলার অভিযোগে বলা হয়েছে, রুমার পিতামাতা তার মেয়েকে শশুরবাড়ি না পাঠানোর জন্য কৌশলে গর্ভপাত ঘটায়। মামুন রেজার পিতা ও স্ত্রীর পাল্টা পাল্টি মামলা দু’টি আদালত আমলে নিয়ে মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলীকে তদন্তের নির্দেশ প্রদান করেন। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, মামলা দু’টি আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪
কুমারখালীতে জাসদের ইফতার মাহফিল
শরীফুল ইসলাম, কুমারখালী : উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুব সমাজকে কাজ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর সমাপ্ত করে জাতিকে রাজাকার মুক্ত সোনার বাংলা উপহার দিতে হবে। গতকাল জাসদের উদ্যেগে কুমারখালীতে তাহের দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে জাতীয় যুব জোটের সভাপতি এ্যাডঃ রোকনুজ্জামান রোকন উপরোক্ত কথাগুলো বলেন। পাবলিক লাইব্রেরী হলে বিকাল ৩.০০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু। বিশেস অতিথীর বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র সামছুজ্জামান অরুণ প্রমুখ। কুমারখালী উপজেলা জাসদের সাধারন
গাংনী হাসপাতালের পুরুষ ওয়ার্ড নির্পোট বিভাগে স্থানান্তর
মেহেরপুর প্রতিনিধি : অনেক আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে গাংনী পৌর মেয়রের হস্তক্ষেপে স্বাস্থ্য ও পরিবার কল্যামন্ত্রণালয়ের উর্দ্ধতম কর্তৃপক্ষের নির্দেশে গাংনী হাসসপাতালের বহুল পুরাতন জরাজীর্ন পুরুষ ওয়ার্ডটি আন্চলিক প্রশিক্ষন কেন্দ্র (নির্পোট) বিভাগে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের স্বাস্থ্যও পঃপঃকর্মকর্তার উদ্যোগে সকল কর্মকর্তা ও কর্মচারির সহযোগীতায় গাংনী বাসির দীর্ঘদিনের এ আকাঙ্খা সাময়িক ভাবে হলেও পুরুন হয়েছে। টি এইচ এ মনিরুল হকের এ মহতি উদ্যোগকে গাংনী বাসি স্বাগত জানিয়েছেন। হাসপাতাল সুত্রে জানিয়েছে সর্বমোট ১৬ টি বেড তন্মধ্যে ১০ টি নতুন ও ৬ টি পুরাতন সাজানো হয়েছে এর মধ্যে ১ টি বেড মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত রয়েছে। গত ২ মাস আগে ৫ লক্ষ টাকামুল্যের অত্যাধুনিক জেনারেটর স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত অত্র এলাকার জনৈক
কওমি মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষায়
কুষ্টিয়ার আশরাফুল উলূম মাদরাসার ছাত্রদের ঈর্ষণীয় সাফল্য
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)- এর অধীনে অনুষ্ঠিতব্য ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার বিভিন্ন মারহালায় (শ্রেণি) বরাবরের মত এবারো আশরাফুল উলূম মাদরাসা মঙ্গলবাড়ীয়া বাজার কুষ্টিয়ার ছাত্ররা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বারের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশ থেকে ৭টি মারহালায় অংশগ্রহণকারী মোট ৬৩ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে আশরাফুল উলূম মাদরাসা মঙ্গলবাড়ীয়া বাজার কুষ্টিয়ার ১৭ জন মেধাবী ছাত্র সম্মিলিত মেধাতালিকায় স্থান লাভ করেছে। হিফযুল কুরআন মারহালা থেকে ওহীদুজ্জামান- ৩য়; ইবতিদাইয়্যাহ মারহালা থেকে হাবীবুর রহমান- ১৪তম, মুজ্জাম্মেল হক- ২৫, ইমতিয়াজ মাহমূদ আনাস- ৩৩, নূরুল ইসলাম- ৫৩, আব্দুল কাদের- ৫৫, আলী হুসাইন-৫৬, সুলতান মাহমূদ- ৬২, মহীউদ্দীন- ৬৯, মু’তাসিম বিল¬াহ- ৭১, ও আব্দুর রহমান- ৮০; মুতাওয়াসসিতাহ মারহালা থেকে নূরুল ইসলাম- ৩৯, মঞ্জুর কাদের- ৪৯, নাজমূল ইসলাম- ৫৪, খায়রুল আনাম- ৫৮, ও রাকিবুল ইসলাম- ৬৬; এবং মারহালায়ে ফযীলত (স্নাতক ডিগ্রী)
মিরপুরে আতাহার আলীর উদ্যোগে ইফতার মাহফিল
মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিরপুর পৌরসভার মেয়র প্রার্থী আতাহার আলীর উদ্যোগে খন্দকবাড়ীয়া জামে মসজিদে স্থানীয় রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর পৌরসভার মেয়র প্রার্থী আতাহার আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান খান (মাসুদ), সমাজ প্রধান নজরুল ইসলাম নমো, আব্দুল আজিজ, রবিউল ইসলাম, ছলিম উদ্দিন, আশাদুল হক, রেজাউলি করিম, প্যারিন, সান্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইফতার মাহফিলের পূর্বে আতাহার আলী খন্দকবাড়ীয়া জামে মসজিদের উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি খন্দকবাড়ীয়া মহল্লাবাসীকে আশস্ত করেন
সোমবার, জুলাই ২১, ২০১৪
কুষ্টিয়া সদর থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
এই অবৈধ সরকার ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়
-সৈয়দ মেহেদী আহমেদ রুমী
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া
সদর থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার বিকেলে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর থানা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির সম্মানিত সদস্য কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্র“পের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সিহাব উদ্দিন, সাবেক কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জাফর উল¬া খাঁন চৌধুরী লাহড়ী, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আবুল কাশেম, শহীদুল হক, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবুল, কুতুব উদ্দিন আহমেদ, এম এ শামীম আরজু, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান বশিরুল আলম চাঁদ, সহ-সভাপতি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, শহর জামায়াতের আমীর সুজা উদ্দিন জোয়ার্দ্দার।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী তার বক্তব্যে বলেন, দেশ এক ক্রান্তিকাল পাড় করছে। বর্তমানে দেশে অরাজকতা বিরাজ করছে। দেশের মানুষ শান্তিতে নেই। এই স্বৈরচারী সরকার দেশকে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গেছে। দেশের কল্যাণে কাজ না করে নিজেদের পেট ভরতে ব্যস্ত এ অবৈধ সরকার। সরকার জনগণকে জিম্মি করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সরকার মানুষের ওপর অত্যাচার করছে। সরকার ভিন্ন আঙ্গিকে বাকশাল কায়েম করতে চায় । এই সরকারের ওপর জনগণের সমর্থন নেই। এই সরকার কোনো আইন করলে আগামী দিনে তার বৈধতা প্রশ্নের মুখে পড়বে।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনে সরকারের উদ্যোগের সমালোচনা করে বলেন, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই, সেই সংসদের হাতে যদি বিচারপতিদের অভিশংসনের দায়িত্ব দেয়া হয়, তাহলে তা পুরোপুরি একদলীয় ব্যবস্থায় পরিণত হবে এবং জনগণ ইনসাফ পাবে না। ‘আওয়ামী লীগ একদলীয় শাসনে বিশ্বাস করে। ’৭২ থেকে ’৭৫ সালের দিকে তাকালে দেখা যায়, তারা বলেছিলেন, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আজকে ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।’ অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সরকার দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার

কুষ্টিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুমোদিত ॥ ৮০জন সংবাদ কর্মীর ফরম উত্তোলন
হাওয়া ডেস্ক : কুষ্টিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র’র চুড়ান্ত অনুমোদন হয়েছে। গতকাল কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুব এর কার্যালয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ও তাদের স্বাক্ষরের মাধ্যমে এই গঠনতন্ত্র’র চুড়ান্ত অনুমোদন হয়। সে সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন উপস্থিত ছিলেন। এদিকে গঠনতন্ত্র’র চুড়ান্ত অনুমোদন এর সংবাদ ছড়িয়ে পড়লে জেলার কর্মরত সংবাদ কর্মীরা সন্তোষ প্রকাশ করেন। প্রেসক্লাবের গঠনতন্ত্র চুড়ান্ত অনুমোদনে, উজ্জীবিত জেলার সংবাদ কর্মীরা নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে অভিহিত করে ৮০ টি সদস্য ফরম উত্তোলন করেন। উচ্ছাসিত সংবাদ কর্মীরা একটি সুন্দর ও দিকনির্দেশনা মুলক গঠনতন্ত্র’র চুড়ান্ত অনুমোদন দেয়ায় কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্যদেরও অভিনন্দন জানিয়েছেন। সংবাদকর্মীরা আশা প্রকাশ করেন এই গঠনতন্ত্র’র মাধ্যমে আহবায়ক কমিটি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। এদিকে গঠনতন্ত্র’র চুড়ান্ত অনুমোদন হওয়ার পরপরই দৈনিক কুষ্টিয়া ও সাপ্তাহিক দি কুষ্টিয়া টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ডেইলী ষ্টারের নিজস্ব প্রতিবেদক ড. আমানুর আমান, দৈনিক আজকের আলোর প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুব, দৈনিক দেশের বাণীর প্রকাশক ও সম্পাদক মোমিনুর রহমান মমিজ, দৈনিক আজকের আলো পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি সুফী ফারুক ইবনে আবু বকর, সাপ্তাহিক পথিকৃৎ এর প্রকাশক সম্পাদক এ্যাড. শামিম উল ইসলাম অপু, দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক, ভারপ্রাপ্ত সম্পাদক নুরূন্নবী বাবু, দৈনিক সূত্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম, সাপ্তাহিক রবি বার্তা প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ টুডে’র কুষ্টিয়া' জেলা প্রতিনিধি মোঃ হামিদুর রহমান, সাপ্তাহিক দিগন্ত’র প্রকাশক ও সম্পাদক এবং ডেইলী অবজারভার কুষ্টিয়া প্রতিরিধি এ্যাড পিএম সিরাজ পরামানিক, দৈনিক লালন কণ্ঠ পত্রিকার সম্পাদক আনারুল ইসলাম, দৈনিক পত্রিকার সম্পাদক নুরুন্নাহার
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)