বুধবার, নভেম্বর ২৬, ২০১৪

মজমপুর ইউপি ষ্টান্ডিং কমিটির সাথে মানবাধিকার 

সংরক্ষণ পরিষদের মত বিনিময় সভা

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাথে মজমপুর ইউপি ষ্টান্ডিং কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মজমপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব বশিরুল আলম চাঁদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা:উৎপল কুমার সেনগুপ্ত,

কুমারখালী উপজেলায় আন্তর্জাতিক নারী

নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গতকাল ২৫ নভেম্বর ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে সোঁপুকুরিয়া মডেল গ্রামে মর্যাদায় গড়ি সমতা শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সোঁপুকুরিয়া মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অফিস হইতে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে সোন্দাহ নন্দলালপুর কলম মোড় প্রদক্ষিণ শেষে সোঁপুকুরিয়া অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন। সভায় মূল আলোচক ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। বক্তব্য রাখেন নন্দলালপুর

রাজবাড়ীর খবর

বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন সভাপতি নির্বাচিত

সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার কমিটি গঠন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার মঙ্গলবার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার এহসানুল হাকিম সাধন, দাতা সদস্য নিজাম উদ্দিন আহম্মেদ, অভিভাবক সদস্য কবির মন্ডল, ইয়াকুব আলী মোল্যা, আঃ মান্নান, বকুল মোল্যা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লাভলী বেগম, শিক্ষক

ইবিতে ছাত্রলীগ কর্মী সোহাগের কান্ড

র‌্যাগিংয়ের নামে ভর্তিচ্ছুদের মানসিক নির্যাতন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ভর্তি পরীক্ষা চলাকালে র‌্যাগিংয়ের নামে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠেছে। ভর্তি পরীক্ষা শুরু দিন থেকেই ভর্তিচ্ছুদের কম বেশী র‌্যাগিংয়ের অভিযোগ উঠলেও ক্রমেই তা সীমা অতিক্রম করছে বলে জানা গেছে। র‌্যাগাররা ইবি শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী মিজুর কর্মী বলে অভিযোগ
প্রতক্ষ্যদর্শী সুত্র জানায়, মঙ্গলবারও ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বসে ছাত্রলীগ কর্মী ইমাদুল হক সোহাগের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ কর্মী ভর্তিচ্ছু একাধিক

যৌন হয়রানির দায়ে ইবি শিক্ষার্থী আটক

ইবি প্রতিনিধি : ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে ইবি থানা পুলিশ। আটককৃত ছাত্রের নাম তরিকুল ইসলাম। সে আইন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে ছাড়াতে বিভাগীয় সভাপতির থানায় দৌড়ঝাপ। ইবি থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালে বিকেল চারটার দিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে তরিকুল কয়েকজন মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় শাম্মী (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে নানা ধরণের অশালিন মন্তব্য ও আপত্তিকর কথাবার্তা বলে তরিকুল। পরে টহলরত ভ্রাম্যমান আদালত দেখে সেখানে যৌন হয়রানির অভিযোগ করে ওই

শুক্রবার, নভেম্বর ২১, ২০১৪

খোকসার প্রবীণ বিএনপির সমর্থক নুরু মালের মৃত্যুতে বিএএনপির শোক

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের প্রবীণ বিএনপি সমর্থক নুরু মাল গতকাল বৃহস্পতিবার দুপুওে ব্রেন স্টোক কওে মারা গেছেন (ইন্না লিল্লাহী................রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিকে তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, খোকসা পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী, থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, সিনিয়র সহ-সভাপতি মুনসী এজেডজি রশিদ রেজা বাজু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু, খোকসা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা শরীফসহ বিএনপি ও এর অংগ সংগঠনের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০১৪

অভিভাবকদেরকেও গৃহে শিক্ষার্থীদের লেখাপড়ার

করানোর দায়িত্ব নিতে হবে : ড. আমানুর আমান

বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী সাপ্তাহিক দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক, দি ডেইলী স্টার পত্রিকার করেসপন্ডেন্ট এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আমানুর আমান বলেছেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষকদের মতোই গৃহেও শিক্ষার্থীদের লেখাপড়ার করানোর দায়িত্ব নিতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের উপর নির্ভরশীলতা এই যুগে শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশ ঘটাতে পরিপূর্ণ সহায়তা নাও করতে পারে।  তিনি গতকাল জেলার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথীর বক্তৃতায় এ কথা বলেন।  তিনি বলেন গৃহই একটি শিশুর প্রথম শিক্ষাগার। জ্ঞানের প্রথম প্রবনতা শিশূ পরিবার থেকেই নিয়ে থাকে। যেটা চলতে থাকে জীবনভর। শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি গড়াপেটার কাজটি করে থাকে।  তিনি অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলের প্রতিদিনের শিক্ষার খোঁজখবর নেয়ার পরামর্শ দেন। তাদের স্কুলের রুটিন চেক করার পরামর্শ দেন। এতে তাদের লেখাপড়ার ব্যাপারে যতœ ও দায়িত্বশীলতা বাড়বে। রমানাথপুর স্কুল এন্ড কলেজের গর্ভণিং বডির সভাপতি হাসান বসির সিদ্দিকী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল। ড. আমান বলেন শিক্ষার মুল উদ্দেশ্য মানুষকে বিকশিত করা। তার মধ্যে জ্ঞান সৃষ্টির মধ্য দিয়েই এটা করা যায়। তিনি বলেন আজকে দেশে শিক্ষার মুল উদ্দেশ্যই ব্যাপকভাবে বিঘিœত। এখনকার শিক্ষা জ্ঞান সৃষ্টি করছে না। এটি শুধু একটি সার্টিফিকেট বিস্ফোরণ ঘটাচ্ছে। ঘরে ঘরে সার্টিফিকেট কিন্তু জ্ঞান নেই। এই শিক্ষা পুরোটাই এখন সার্টিফিকেট কেন্দ্রীক হয়ে পড়েছে। শিক্ষার বাণিজ্যিকিকরণ ও চাকুরীর ক্ষেত্র ম্যানিপুলেট করার কারনে এটি হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি শিক্ষাকে জীবনবাদী করতে অবিলম্বে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করার আহাবন জানান। শিক্ষাকে ব্যক্তিগত ব্যবসা থেকে উদ্ধার করে রাষ্ট্রের হাতে নেয়ার আহবান জানান। তিনি বলেন এতে করে রাষ্ট্রের লক্ষ্যার্জনে সবসময় একিভুত পথে পারিচালিত করা যাবে।  অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগন, স্কুল ও কলেজ শাখার শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে অভিভাবকদের সার্বিক মতামতের ভিত্তিতে মানেজিং কমিটির জন্য চার জন অভিভাবক সদস্য মনোনয়ন দেয়া হয়।