কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
আনোয়ার আলী সভাপতি : আব্দুর রউফ সাধারণ সম্পাদক
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আড়–য়াপাড়াস্থ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে ৭১সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।গতকাল অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের আমন্ত্রণ পত্র ও ডেলিগেট কার্ড প্রদান না করায় এবং কাউন্সিলর না করায় ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা জন্ম লংগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী

