বালিয়াকান্দি থানায় নারায়নগঞ্জের ঝুট ব্যবসায়ী অপহরনের ঘটনায় ১৮ জনের নামে মামলা
রাজবাড়ী প্রতিনিধি : ঢাকার নারায়নগঞ্জের ৩জন ঝুট ব্যবসায়ীকে সাড়ে ৫লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে অপহরণের ঘটনায় গত ২১ নভেম্বর ১৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নরসিংদী জেলার মনোহরদী থানার পীরপুর সরকারবাড়ী গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টারের ছেলে সোহাগ মিয়া। মামলার এজাহারে প্রকাশ, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার র্যালী আবাসিক এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ আবিদ হোসেন ও নরসিংদী জেলার মনোহরদী থানার পীরপুর সরকারবাড়ী গ্রামের আলহাজ্ব নুরু ইসলামের ছেলে সোহাগ মিয়া ও রাজশাহী এলাকার আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জে ঝুট ও কাপড়ের ব্যবসা করে আসছিল। ব্যবসায়িক সুবাদে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের মানিক বিশ্বাসের সাথে পরিচয় হওয়ার পর ৩২ হাজার টাকার কাপড় বাঁকীতে বিক্রি করে। তার নিকট পাওনা টাকা চাইলে তাদেরকে বিভিন্ন সময়ে ঘোরাতে থাকে। একপর্যায়ে সে তাদেরকে বাড়ীতে এসে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। তারই প্রস্তাবে রাজী হয়ে গত ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে নারায়নগঞ্জ থেকে বাসযোগে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে রাজবাড়ী বাসষ্ট্যান্ডে নামে। সেখান থেকে মানিক ও হিল্লোল তাদেরকে অটোবাইক যোগে রাজবাড়ী ফার্মে রুদ্ধ মিষ্টান্ত ভান্ডারে নিয়া ৩জনকে ভাত খাইয়ে আরেকটি অটোবাইক যোগে বালিয়াকান্দি থানার একটি অজ্ঞাতবাড়ীতে নিয়ে আসে তখন সন্ধ্যা সাড়ে ৫টা। ওইবাড়ীতে একটি অপরিচিত হিন্দু মহিলা চানাচুর, বিস্কুট ও চা খেতে দেয়। ওইদিন সন্ধ্যা ৭টার সময় ওইবাড়ীতে পিস্তল , রাইফেলসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে ২২-২৩জন লোক এসে মানিকের সামনে ৩জনের নিকট ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দাবীকৃত টাকা না দিলে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এরপর বাড়ীর অদুরে একটি ফাঁকা মাঠে নিয়ে মারপিট করে। সেখানে ব্যবসায়ীদেরকে রাত ৪টা পর্যন্ত আটক করে রেখে অজ্ঞাত একটি বাড়ীতে নিয়ে আটক করে রাখে। তখন তারা একেকজন, একেকজনকে মানিক, মাধব, হিল্লোল, অমল, সুশিল, নির্মল, প্রদীপ, ঝড়–, শ্যাম, সাধন, সৈকত, সুমন, অপু, প্রকাশ, জীবন বলে ডাকাডাকি করে। তাহারা সাধারনত দিনের বেলায় আটককৃতদেরকে
