বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০১৪

কুষ্টিয়ার খাজানগরে চাতাল কল মালিক সিন্ডিকেট চক্র সক্রিয় যে কোন সময় বাড়তে পারে পারে চালের মূল্য

স্টাফ রিপোর্টার : সক্রিয় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগনে চাতাল কল মালিক সিন্ডিকেট চক্র। আর এ কারণে যে কোন সময় বাড়তে পারে পারে চালের মূল্য। এর আগে বহু বার এই সিন্ডিকেট চক্রের কারনে কুষ্টিয়ার খাজানগর চালের মোকাম উত্তপ্ত হয়ে উঠেছে। আবারো চালের মোকাম নতুন করে উত্তপ্ত
হয়ে উঠতে বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে এমনই তথ্য মিলেছে। এর আগে হঠাৎ করে বস্তা প্রতি দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এক লাফে এত দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাইনা ভোক্তারা। এদিকে এই সিন্ডিকেটের কারণে পূর্বে বহুবার চালের দাম বাড়লেও বাজার মনিটরিং টিমের সদস্যদের নেই কোনো তৎপরতা। অন্যদিকে মোকামে চালের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পরে ব্যপকভাবে।  নাম প্রকাশ না করার শর্তে খাজানগরের একজন চাল ব্যবসায়ী বলেন, খাজানগরের রশিদ এগ্রো ফুডসহ ১০ রাঘব বোয়াল চাতাল মালিকের গোডাউনে বিপুল পরিমাণ ধান মজুদ থাকে। বড় বড় এসব ব্যবসায়ীদের সারাদেশে কমপক্ষে ২০ থেকে ২৫টির বেশি গোডাউন রয়েছে। মজুদ রেখে তারা হটাৎ করে চড়া দামে চাল বিক্রি করে। ওই ব্যবসায়ী বলেন, এই সিন্ডিকেট চক্র যেই দামে ধান কেনে পরে অন্য ব্যবসায়ীর নিকট ডাবল দামে তা বিক্রি করে। খাজানগরের একাধিক চাতাল ব্যবসায়ী জানান, বড় বড় অটো রাইস মিলের কাছে তারা টিকতে পারছেন না। এসব আটো রাইস মিল মালিকরা তাদের দামে ধান নিয়ে যাচ্ছে এবং ইচ্ছে মত সিন্ডিকেট করছে। ফলে ছোট ছোট মিল-চাতালগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না।

কুষ্টিয়ায় ২ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী

  নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে দেশকে খাদ্য ঘাটতি থেকে দুর করা সম্ভব হয়েছে

................................................................প্রলয় চিসিম

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেছেন, উন্নত প্রজাতির উচ্চ ফলনশীল ধান কিংবা অন্যান্য ফসল উৎপাদনে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উপকরণ ব্যবহার করা প্রয়োজন। আমাদের দেশে কৃষি প্রযুক্তির উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে আমাদের কৃষিতে যথেষ্ট পরিবর্তন সাধিত হবে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতীয় কৃষি প্রযুক্তির আওতায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে দেশকে খাদ্য ঘাটতি থেকে দুর করতে সক্ষম হয়েছি। আগে অন্য দেশ থেকে খাদ্য আমদানী করতো আর বর্তমানে দেশের কোন খাদ্য ঘাটতি নেই। এসব সম্ভব হয়েছে কেবল নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে। এভাবেই দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমুখ।

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুল ফেরদৗস, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার। বক্তব্য রাখেন মিরপুর নাজমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তরিকুর রহমান, ভোড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইস্কেনদার আলী। এদিকে সভা শেষে জেলা প্রশাসক সৈয়দ বেলাল

বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট কুষ্টিয়া জেলা কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্যদের পরিচয়পত্র গত ২৫ নভেম্বর, ১৪ বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমাম মেহেদী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শিশির কুমার রায়। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রকৃত সাংবাদিকরা জাতির দপর্ণ। লেখনির মাধ্যমে দেশকে আলোকিত করতে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে তোমাদের নিরলস ভাবে কাজ করতে হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও সাংগঠনিক আলোচনা শেষে সদস্যদের পরিচয় পত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান উপস্থাপনা করেন চাইল্ড জার্নালিস্ট এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিত হাসান ও সাংস্কৃতিক সম্পাদক শামীমা সুলতানা কুসুম। এসময় উপস্থিথ ছিলেন চাইল্ড জার্নালিস্ট এর সহ-সভাপতি সোহানুর

মুক্তির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ পালন

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিন করে কুষ্টিয়া পৌরসভাতে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিজয়উল্লাস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। শুরুতেই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ এর মূল প্রবন্ধ পাঠ করেন মুক্তির প্রকল্পের প্রকল্পসন্বয়কারী উম্মে সালমা। আলোচনা করেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি, মিজানুর রহমান লাকী; সাংবাদিক ইব্রাহীম খলিল, মানবাধিকার নারী সমাজের সভাপতি নার্গিস রহমান ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নুরজাহান বেগম । সভায় বক্তারা বলেন, দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, নারীর প্রতি সহিংসাত প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই নারী নির্যাতন

ইবির “সি” ইউনিটের ফল প্রকাশ ॥ “ডি” ও “ই” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষেও ¯œাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষার সমাজ বিজ্ঞান অনুষদ ভুক্ত “সি” ইউনিটের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী। বুধবার সন্ধ্যা ৬ টায় “সি” ইউনিটের সমন্বয়কারী সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ফলপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি আরো জানান ফলাফল ওই অনুষদের নির্ধারিত নোটিশ বোর্ডেও টানানো হয়েছে এবং ফলাফল ও ভর্তি সংক্রান্ত

আসন সমস্যায় বহরপুর সঃ প্রাঃ বিদ্যালয়

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ১৭ নং বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসন সমস্যায় চরম ভোগান্তির মধ্যে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠদান গ্রহন করতে হচ্ছে। দীর্ঘদিনের পুরনো টিনসেট ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুলের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী জানান, বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বহরপুর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারীর মধ্যে অবস্থিত। শিক্ষার্থী সংখ্যা ৬১৯জন। শিশু শ্রেনীতে ৩০জন, প্রথম শ্রেনীতে ১শত জন, দ্বিতীয় শ্রেনীতে ৯৯জন, তৃতীয় শ্রেনীতে ১শত ১৩জন, চতুর্থ শ্রেনীতে ১শত ৩৬জন, পঞ্চম শ্রেনীতে ১শত ৪১জন। শিক্ষক মাত্র ১০জন। ৫জন মহিলা ও ৫জন পুরুষ। ১টি টিনসেট ঘরের ৬টি রুম। একটি অফিস রুম আর বাকী রুম গুলোতে মাঝে টিনের বেড়া দিয়ে কোন মত ক্লাস নিতে হয়। অনেকে বসার জায়গা না পেয়ে দাড়িয়েই ক্লাস করতে হয়। এসমস্যায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে পাঠদান করতে হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ জনপ্রতিনিধিদেরকে অবগত করা হয়েছে। শিক্ষার্থীদের দিকে চিন্তা করেই এ দুর্ভোগ ঘোচাতে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আশরাফুল আলম ইভান, তানিন আক্তার, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিশ্বাস, পৃথা মোদক জানায়, টিনসেট ঘরে একটি রুমকে মাঝ দিয়ে টিনের বেড়া দিয়েছে। এতে অল্প জায়গায় বসার ব্যবস্থা করায় গাদাগাদি করে বসতে হয়। যারা আগে আসে তারা বেঞ্চে বসে।