রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজার, স্কুল-কলেজ এলাকার মোড়ে মোড়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে কোচিং সেন্টার। এসকল কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর নামে প্রতারনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর হুশিয়ারী সত্বেও গজিয়ে উঠা কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে না স্থানীয় প্রশাসন। এসকল কোচিং সেন্টার গুলোর পিছনে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। সচেতন অভিভাবকরা এসকল কোচিং সেন্টারের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানাগেছে, উপজেলার বালিয়াকান্দি, জামালপুর, ইসলামপুর, বহরপুর, নবাবপুর, নারুয়া, জঙ্গল ইউনিয়নের স্কুল-কলেজের সংলগ্ন স্থান ও বাড়ীতে বাড়ীতে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা নামে বেনামে কোচিং সেন্টারের সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে। এতে সহজেই শিক্ষার্থীরা বুঝে না বুঝে ভীড় জমাচ্ছে কোচিং সেন্টার গুলোর দিকে। প্রতিমাসে শিক্ষার্থীদের নিকট থেকে ১হাজার টাকা থেকে শুরু করে ৪টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেকে কোচিং সেন্টারের নামে আনন্দ ভ্রমন, পিকনিকের নামেও আদায় করছে অর্থ। অর্থ দিতে রাজী না হলে তাকে অন্যান্য শিক্ষার্থীদেরকে দিয়েও চাপ প্রয়োগ করা হয়। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস রুমে গিয়েও তার কাছে প্রাইভেট পড়তে বলে। নিয়মিত স্কুলে ক্লাস না হলেও গভীর
