মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪
মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
দৌলতপুরে র্যাব ও বিজিবি’র অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ আটক ২
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে ফেনসিডিল, হিরোইন ও গাঁজা উদ্ধার হয়ছে। এসময় আটক হয়েছে ২ জন মাদক বিক্রেতা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার বাগুয়ান গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোঃ নুরুল ইসলামের (৫৫) বসত ঘর থেকে ৩.৫০ গ্রাম হিরোইনসহ তাকে আটক করে। সে একই গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে। অপরদিকে র্যাবের একই অভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে একই দিন সন্ধ্যায় উপজেলার বাহিরমাদী এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ রনি সরকার (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে বাহিরমাদি
কুষ্টিয়ায় পৃথক ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড
কুষ্টিয়ায় সোহেল রানা (২৩) নামের এক মাদকসেবীকে ৩মাসের কারাদ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে। সোমবার বিকেলে শহরতলীর চৌড়হাস মোড়ে কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ এ রায় প্রদান করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ বলেন, ফুলতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ২২ (খ) ধারায় তাকে তিন মাসের দ প্রদান করা হয়। এসময় কয়েক পুরিয়া গাজা ধ্বস করা হয়। অন্যদিকে জেলার মিরপুরে সবুর মন্ডল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সবুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম
ভেড়ামারায় ব্যবসায় উন্নয়ন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত
মনির উদ্দীন মনির, ভেড়ামারা ॥ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ওয়েষ্টান রিজিওন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান আমজাদ বলেছেন, ফারইষ্ট’র একটি বীমায় পাল্টে দিতে পারে মানুষের ভাগ্য। ব্যাক্তি জীবনে সঞ্চয় এবং পরিবারের অর্থিক নিরাপত্তার কল্যানে কাজ করে চলেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। লাভ ক্ষতির ভিত্তিতে সর্বোচ্চ লাভ্যাংশও দিচ্ছে ফারইষ্ট। তিনি গতকাল সোমবার দুপুরে ভেড়ামারা পৌরসভার হলরুমে ব্যবসায় উন্নয়ন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। ডিসেম্বর ক্লোজিং কে সামনে রেখে এবং ব্যবসায় উন্নয়ন ঘটাতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যবসায় উন্নয়ন এবং সূধী সমাবেশ’র আয়োজন করে। গতকাল সোমবার দুপুরে ভেড়ামারা পৌরসভার হলরুমে ব্যবসায় উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা জোনাল অফিসের ইনচার্জ ও ডিষ্টিক কো-অর্ডিনেটর মোঃ ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর খুলনা বিভাগের ইনচার্জ সংগঠনের এসভিপি আলহাজ্ব মোস্তফা জামান হামিদী স্বাধীন, কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শফিকুল ইসলাম, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন, ভেড়ামারা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা
গাংনীর চিৎলা ভিত্তি পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়ার দূর্ণীতি চিত্র-৫
শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় বিভিন্ন মহলে দৌড়-ঝাপ
আকতারুজ্জামান, মেহেরপুর : বহুল আলোচিত দূর্ণীতি পরায়ন গাংনীর চিৎলা ভিত্তিপাট বীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়া’র দূর্ণীতির খবর বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশ হওয়ার পর এবার দূর্ণীতি’র আরো খবর ঠেকাতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। নেতা কর্মী’র পাশাপাশি বিভিন্ন মহলে শুরু করেছেন নানা ধরনের তদবীর। মোটা অংকের টাকার চুক্তিতে স্থানীয় দু’টি পত্রিকায় নিজের ছাফায় গেয়েছেন। টাকা দিয়ে নিজের ছাফায় গাওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রীয় সৃষ্টি হয়েছে। এদিকে জেডি আলমগীর মিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ পাওয়ার পর থেকে তার দূর্ণীতির নতুন নতুন তথ্য আসছে। একটি সূত্র জানিয়েছে, মধ্যম ব্লকে লক্ষাধিক টাকা বখরা নিয়ে নি¤œমানের সামগ্রী দিয়ে গভীর নলকুপ বসানোর সুযোগ করে দিয়েছেন এ দূর্ণীতি পরায়ন কর্তাবাবু। এছাড়া অতিথি ভবন সংস্কারের জন্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার টেন্ডারে কাজ করার সময় ঠিকাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ নারায়ন নিয়ে অত্যন্ত নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, জেডি আলমগীর মিয়া যোগদানের পর থেকে এলাকার সক্রীয় আওয়ামীলীগ সমর্থক শ্রমিকদের খামারে কোন কাজের সুযোগ করে দেননি। কোন আওয়ামীলীগ কর্মী এর প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানি করেছে। জেডি আলমগীর মিয়ার মিথ্যা মামলায় পুলিশী হয়রানি’র স্বীকার হয়েছেন, বাঁশবাড়িয়া গ্রামের আওয়ামীলীগ আলম হোসেনসহ কয়েকজন কর্মী। জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিরা বাঁশবাড়িয়া গ্রামের আওয়ামীলীগ সমর্থক আলম হোসেন, জুগিন্দা গ্রামের জাহাঙ্গীর আলম, চিৎলার শরীফুল ইসলাম, ইমাদুল ইসলামকে শ্রমিক হিসেবে কাজে নেওয়ার সুপারিশ করলেও জেডি আলমগীর মিয়া তাদের নেন নি বলে অভিযোগ উঠেছে। অথচ, ১ লাখ ২০ হাজার টাকা উৎকোচ নিয়ে চিৎলা গ্রামের মহসিন নামের জনৈক ব্যক্তিকে মধ্যম ব্লকের গভীর নলকুপ ঠোকাতে নিয়োগ দিয়েছে বলে
বিজিবির অভিযানে মদ ফেন্সিডিল উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ, উদয়নগর, চরচিলমারী, রামকৃষ্ণপুর এবং চিলমারী বিওপি’র হাবিলদার রজব, হাবিলদার হানিফ, নায়েক মহিবুল্লাহ, হাবিলদার কুদ্দুস এবং সুবেদার আব্দুল হাই এর নেতৃত্বে ০৫টি টহল দল ০৭ ডিসেম্বর ২০১৪ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮৮ বোতল বিদেশী মদ ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
