অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তারেক রহমানের তৃণমুল কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন জামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জগতি ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, মজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খাদেমূল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মিন্টু, সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জাকারিয়া আহাম্মেদ বাবু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, বারখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জনি, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আউয়াল বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বৈরাচার এরশাদকে যেভাবে ক্ষমতা থেকে টেনে হেচড়ে নামানো হয়েছিল শেখ হাসিনাকেও জনগণকে সাথে নিয়ে ঠিক ঐ ভাবেই ক্ষমতা থেকে উৎখাত করা হবে। বর্তমান সরকারের হামলা, মামলা, হত্যা, গুম এসব কার্যকলাপের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে রুখে দাঁড়ানোর আহবান জানান। অনুষ্ঠান শেষে জগতি ৫নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের কমিটি গঠন করা হয়। তিনি আরো বলেন


