স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুল্যান্স প্রদান করা হয়েছে। জনতা ব্যাংকের সৌজন্যে গতকাল বৃহস্পতীবার সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুল্যান্স না থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় পাওয়া যেতো না। নতুন এ অ্যাম্বুলেন্স সেবার ফলে কুষ্টিয়ার সাধারণ দরিদ্র রোগীরা অনেক বেশি উপকৃত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান কালটু, সদস্য নিলুফার রহমান এ্যানি, ড.শেখ রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহসভাপতি মতিউর রহমান লাল্টু।
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪
কুষ্টিয়ায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুল্যান্স প্রদান করা হয়েছে। জনতা ব্যাংকের সৌজন্যে গতকাল বৃহস্পতীবার সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ্যাম্বুল্যান্সের চাবি হস্তান্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালে এ্যাম্বুল্যান্স না থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় পাওয়া যেতো না। নতুন এ অ্যাম্বুলেন্স সেবার ফলে কুষ্টিয়ার সাধারণ দরিদ্র রোগীরা অনেক বেশি উপকৃত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান কালটু, সদস্য নিলুফার রহমান এ্যানি, ড.শেখ রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহসভাপতি মতিউর রহমান লাল্টু।
কুমারখালীসহ বিভিন্ন থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল, দৌলতপুরে পুলিশি বাধা
স্টাফ রিপোটার : মুরতাদ লতিফ সিদ্দিকী সহ সকল নাস্তিকদের বিরুদ্ধে আগামী সংসদ অধিবেশনে সর্বোচ্চ শাস্তির আইন ফাসির বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বৃহস্পতীবার বাদ আছর উপজেলা জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক ধরে হল বাজারস্থ বকচত্বরে সমাবেত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সেক্রেটারী হাজী এনামুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখার সভাপতি ডাঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা প্রচার সম্পাদক মোঃ গোলাম তাওহীদ, সদস্য মোঃ সালেহীন, কুমারখালী থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, খোকসা থানা সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের, মুফতি হাবিবুর রহমান, মাওলানা নেহাজ উদ্দিন, শ্রমিক নেতা কারী আব্দুর রাজ্জাক, মুফতি মাহফুজ মোঃ মিজান মাষ্টার প্রমূখ। মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী থানার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম। এদিকে একই দাবীতে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার মিরপুর থানার বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ জুলহাস বিশ্বাসের সভাপতিত্বে এবং থানা দপ্তর সম্পাদক মোঃ রইচ উদ্দনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ আঃ জলিল, আলহাজ্ব
সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সৌজন্যে পিঠা উৎসব
মনিরুল ইসলাম মনি, খোকসা : খোকসা থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খোকসা কালীবাড়ী পাড়াস্থ সাপ্তাহিক দ্রোহ পত্রিকা অফিসে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুনসী নিজ হাতে দেশীয় ঐতিহ্যের ভাপা পিঠা, পাটিশাপ্টা, পাকান পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরী করে সাংবাদিকদের পরিবেশন করেন। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যিক আব্দুল মান্নান শেখ, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, মোহনা টেলিভিশনের খোকসা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক প্রতিজ্ঞার খোকসা প্রতিনিধি মহিউদ্দিন, সাংবাদিক রাশিদুল ইসলাম রিপন, আনিসুর রহমান ফজলু, দৈনিক স্বর্ণযুগের খোকসা প্রতিনিধি নূর আলম পাপ্পুসহ খোকসার সাংবাদিক ও সুধীজন।
কুষ্টিয়ায় দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তি পরিক্ষা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি উপজেলার ২২৮৭ জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশ গ্রহন করেছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপুর্ণ পরিবেশে শহরের চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাইস্কুল ও কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলাকালীন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্বদ্যিালয়ের দাওয়া এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. আহসানউল্লাহ ফয়সাল, উপদেষ্টা এ্যাড. শেখ আজিজুর রহমান,কাজী আব্দুল মজিদ, পরিচালক মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব উসমান গণি। উল্লেখ্য, দ্যা স্কলার্স ফাউন্ডেশন প্রতি বছর জেলার ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্রতি বছরই দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের দিনব্যাপী তালিম ও তারবিয়ত
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্দোগে দিনব্যাপি তালিম ও তারবিয়ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ফজলুল উলুম মাদ্রাসা সংলগ্ন বাইতুল করীম জামে মসজিদে দিনব্যাপী এ কর্মসূচি চলে। ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে তারবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল আওয়াল। তিনি তার বক্ত্যবে ইসলামী আন্দালন কেন
বালিয়াকান্দিতে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে এক ব্যাক্তিকে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছে। ওই ব্যাক্তির নাম রথীন মন্ডল ওরফে পাগল রথীন (২৭) তার পিতার নাম রামপদ মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল ঠাচাপাড়া গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রথীন মন্ডল জানায়, এক বছর পুর্বে রনজিৎ
হাসপাতালে চিকিৎসাধীন রথীন মন্ডল জানায়, এক বছর পুর্বে রনজিৎ
কুমারখালীতে শাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী শাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০১৪ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলে দরবেশপুর কুমারখালী শাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কুমারখালী-খোকসার ৪র্থ শ্রেণীর মেধাবী ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, শাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম মাসুম, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জু সাত্তার, কুমারখালী থানা জাসদের সাধারন সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস, কো-অরিনেটর আঞ্জুমান আরা বেগম, আব্দুল হান্নান প্রমূখ ছাড়াও শাম ফাউন্ডেশন ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের কর্মকর্তা বৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রন ও তত্ত্বাবধানে ছিলেন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

