বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০১৫

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ যুবক গ্রেফতার


দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রাম থেকে ইয়াবা সহ এক যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব। জানাগেছে গত মঙ্গলবার বিকেলে এলাকার রেফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রাম থেকে আব্দুর রশিদের ছেলে রিপন (২৮) কে আটক করে হোসেনাবাদ ক্যাম্পের র‌্যাব সদস্যরা। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রিপনের বাড়ী তল্লাসী করে ৩৭ পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং যুবক রিপন কে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের পর দৌলতপুর থানায় সৌপার্দ্দ করে, এ ব্যাপারে মামলা হয়েছে নং ৩৫।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৮ পাসপোর্ট দালাল আটক, মোবাইল কোর্টে কারাদন্ড


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করেছে র‌্যাব-৬।
বুধবার দুপুর ১ টার দিকে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। দন্ডিতরা হলো- ঝিনাইদহ পৌর এলাকার সাধন কুমার (২৫), বিপুল হোসেন (২৪), পিপুল আহম্মেদ (৩০), সুমন কুমার (২৫), মিলন মিয়া (২৬), সোহেল আহম্মেদ (২৭), পারভেজ হোসেন (২৮) ও শহিদুল ইসলাম (৩২)।মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আশরাফ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাসপোর্ট অফিসে দালালরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে

মেহেরপুরের সাংবাদিক মহাসিন আলীর মা সোনাভানু বিবি আর নেই

আকতারুজ্জামান,মেহেরপুর : সাংবাদিক মহাসিন আলীর মা সোনা ভানু বিবি (৮৫) আর নেই। আজ বুধবার দুপুরে তিনি সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর গ্রামে বড় মেয়ের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি....রাজিউন। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্য জনিতসহ নানা রোগে ভুগছিলেন।
সাংবাদিক মহাসিন আলী দৈনিক মাথাভাঙ্গার মেহেরপুর জেলা প্রতিনিধি।

ইবিতে নিয়োগ বোর্ড সম্পন্ন করতে পরিসংখ্যান বিভাগের আল্টিমেটাম

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের স্থগিত হওয়া শিক্ষক নিয়োগ বোর্ড দ্রুত করতে আগামী ১০ আগস্ট পর্যনÍ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেধে দিয়েছেন এ বিভাগের শিক্ষকেরা। বুদবার বেলা সাড়ে ১২টায় পরিসংখ্যান বিভাগের সভাপতির কার্যালয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কর্মসূচী ঘোষণা করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন। বেধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। এছাড়াও

ভেড়ামারায় মুক্তিযোদ্ধার বাসায় সশস্ত্র দূর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় জনগনের মাঝে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের ভেড়ামারা উপজেলার কাচারীপাড়াস্থ বাসায় দূর্বৃত্তদের সশস্ত্র হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় অপরাধ সংগঠনের দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় এলাকার জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসীরা বিগত ২৬ জানুয়ারী ২০১৫ প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১১ লক্ষ টাকার মালামালসহ বিপুল পরিমাণ মূল্যবান দ্রব্যসামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঐ দিনই এই ব্যপারে ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা থানা পুলিশ।
সন্ত্রাসী হামলার প্রধান হোতা একাত্তরের রাজাকার ও আল বদর দলপতি জনৈক আব্দুল হান্নান কবিরাজ গ্রেফতার এড়াতে কিছুদিন পালিয়ে বেড়ালেও এখন সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা যায়। ফাঁসির দন্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার মিরপুরের চিকন আলীর ঘনিষ্ট সহযোগী একাত্তরের জল্লাদ

বুধবার, জুলাই ২৯, ২০১৫

স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলাম-আছি-থাকবো : সৈয়দ মেহেদী আহমেদ রুমী


স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, দেশ এখন কঠিন সময় পার করছে। দেশে চরম অরাজকতা চলছে আর এ দুঃসময়ে শুধু বিএনপি নয়, সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা দেশকে ভালবাসেন, দেশের মানুষকে ভালবাসেন, তাদের মধ্যে আর বিভক্তি নয়। সকলকে সাথে নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপখে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
মঙ্গলবার সন্ধায় জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যেশে তিনি এ কথা বলেন। সদ্য জামিন পাওয়া বিএনপির এই নেতা আরো বলেন, এ সরকার নিশ্চিত হয়েছে, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা জনবিচ্ছিন্ন। তাই তারা রাষ্টীয় শক্তিকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে নিজেদের মসনদ স্থায়ী করার দিবা স্বপ্ন দেখছে। এজন্য তারা ২০ দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, হামলা চালিয়ে মিথ্য মামলা দিয়ে আন্দোলন দমাতে চাচ্ছে। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ এটাই প্রমাণ করেছে যে, তারা দলীয় সরকারের হয়ে কাজ করছে। ক্ষমতার পালা বদল আসবে। সেই সময় এসব মিথ্যা হয়রানি মূলক মামলার সঠিক তদন্ত করা হবে। তিনি আরো বলেন, আন্দোলনরে কৌশল হিসেবে গ্রেফতার না হয়ে তৃণমূলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দলীয় সকল কর্মকান্ড চালিয়ে গেছি। সেই সাথে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মামলা এবং জামিনের ব্যাপারে সবসময় মনিটরিং করেছি। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় মহিলাদলের দলের অন্যতম নেতা জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদীকা অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী। তিনি বলেন, দলের ভেতরে ও বাইরে থেকে যারা দলকে ক্ষতিগ্রস্থ করছে তাদের খুজে বের করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যাবস্থা নিতে হবে। বিএনপি শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল।

মেহেরপুর সংবাদ

গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও জেলেদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত

আকতারুজ্জাান,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ(২৮জুলাই থেকে ৩ আগষ্ট) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও জেলেদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সংরক্ষিত মহিলা আসনের