মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৩

কুমারখালীতে পুলিশের অভিযানে ৩ টি এলজি বন্দুক ২ টি বোমাসহ ৩ জন গ্রেফতার

অস্ত্র তৈরীর কারখানা আবিষ্কার

আব্দুম মুনিব : কুষ্টিয়ার কুমারখালীতে দেশী তৈরী অস্ত্রের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এসময় কারখানা থেকে ৩ টি দেশী তৈরী এলজি বন্দুক ও ২ টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই কারখানার ৩ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে কুমারখালী উপজেলার জনবহুল চৌরঙ্গী বাজারের লেদ ওয়ার্কশপের মধ্যে অস্ত্র তৈরীর এই কারখানা আবিষ্কার করে পুলিশ। জনবহুল এলাকায় অস্ত্রের কারখানা আবিস্কারের বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের মধ্যে।  কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান,পুলিশের কাছে এই ধরণের একটি খবর ছিলো। সে মোতাবেক এএসপি সদর সার্কেল ফকরুজ্জামান জুয়েল সোমবার বিকেলে সাদা পোষাকে ওই লেদ মেশিনের ওয়ার্কশপে যান। তিনি অস্ত্র তৈরীর বিষয়টি নিশ্চিত হলে চৌরঙ্গী

অবিলম্বে মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনের নি:শর্ত মুক্তি দিতে হবে : স্বেচ্ছাসেবক দল

হাওয়া ডেস্ক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু, যুগ্ম আহবায়ক সাব্বির হাসান ঝন্টু, নুরুল ইসলাম আসাদ, ইস্তেকবাল চয়ন, হাফিজুর রহমান বাবু, হাসানুজ্জামান বাবলু, হাসানুজ্জামান হাসান ও আলমগীর হোসেন এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব

ট্রাইবুনাল বাতিলের দাবিতে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলার দায়ে আটককৃত জামায়াত নেতৃবৃ›দের মুক্তির দাবীতে ও ট্রাইবুনাল বাতিলের দাবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলত্তোর সমাবেশে বক্তারা অতি দ্রুত জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।  গতকাল সোমবার বেলা দেড়টায় ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ’র নেতেৃত্বে অনুষদ ভবনের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে মিছিলে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী স্ব:স্ফুর্তভাবে মিছিলে অংশ গ্রহন করে। এসময় অবৈধ্য মিথ্যা ট্রাইব্যুনাল বাতিলের স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে ক্যাম্পাসের প্রধান ফটকে সমাবেশ মিলিত হয়। সমাবেশে ইবি শিবির সভাপতি তারেক

ইবি ভর্তি পরীক্ষা ২৩ ফেব্র“য়ারি শুরু

রাশেদুন নবী রাশেদ, ইবি : দীর্ঘ দিন চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৩ ফেব্র“য়ারি হতে ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৫ টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫ আসনের বিপরীতে সর্বমোট ৮৮,৩২০টি ফরম জমা পরেছে। এ বছর আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করবে প্রায় ৬০ জন ভর্তি পরীক্ষার্থী। গতকাল সোমবার বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে

ভাষাসৈনিক মরহুম আব্দুস সাত্তারের মৃত্যু বার্ষিকী আজ

ষ্টাফ রিপোর্টার : প্রবীন শিক্ষাবিদ ও ভাষা সৈনিক মরহুম অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৬ সালের ২৯ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি ১৯৫০ সালের মার্চ মাসে কুষ্টিয়া সরকারী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা ও কুষ্টিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার কর্মময় জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। সমগ্র কুষ্টিয়ায় ছড়িয়ে কাছে তার অসংখ্য গুনগ্রাহী ছাত্র ছাত্রী। তিনি ১৯২৩ সালের ২ জানুয়ারী নাটোর জেলার গুরুদাসপুর থানার অন্তর্গত হাসমারী গ্রামে জন্ম গ্রহন করেন। ছাত্র জীবনে জুনিয়র বৃত্তি হতে শুরু করে প্রায় সকল পরীক্ষায় বৃত্তি লাভ করেন। ১৯৪০ সালে হাই মাদ্রাসা পরীক্ষায় তিনি সমগ্র বাংলায় তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৪২ সালে

ঝিনাইদহের গণসমাবেশে মসিউর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেন, বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেও হাসিনা পতন আন্দোলন থামানো যাবে না। কারণ জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, আসুন আরেকবার লড়াই করি, হয় বাঁচবো নয় মরবো। বন্দি খাঁচার ভেতর থেকে গণতন্ত্রকে মুক্ত করি। মসিউর রহমান সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডিপুর হাইস্কুল মাঠে বিশাল সমাবেশ বক্তৃতাদান কালে এ কথা বলেন।  তিনি আরো বলেন, সরকারের সমালোচনা করলেই বিরোধী দলের নেতাকর্মীরা হামলা, মামলা, হত্যা-গুমের শিকার হচ্ছে। হামলা মামলা দিয়ে সমগ্র বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে মহাজোট সরকার। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার

দৌলতপুরে একই রাতে ৫ বাড়িতে ডাকাতি : সম্পদ লুট : আহত ২

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একই রাতে ৫বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ ২লক্ষাধিক টাকার সম্পদ লুট করেছে। ডাকাতদের বাঁধা দিতে গিয়ে তাদের ধারাল অস্ত্রের আঘাতে ২জন আহত হলে তুহিন (৩২) নামে এক স্কুল শিক্ষকের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতি হামলার শিকার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রোববার রাতে উপজেলার মরিচা ইউপি’র নতুনচর গ্রামে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত নতুনচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ইউপি সদস্য গাজীউর রহমান, আব্দুল লতিব, হাফিজুর রহমান