বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৭, ২০১৩

কুষ্টিয়ায় চাহিদার অর্ধেকও বিদ্যুৎ মিলছে না : লোড শেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার সর্বত্র বিদ্যুতের চরম লোড শেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিন দিন লোডশেডিংয়ের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। জেলার চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলছে না। চাহিদার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাওয়ায় কর্তৃপক্ষ লোডশেডিং দিতে বাঁধ্য হচ্ছে। এর মাত্রা আরো বাড়ার আশংকা করছে সকলে। স্বাভাবিক হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে। ঘন ঘন লোড শেডিংয়ের ফলে ব্যবসা বাণিজ্য এবং শিল্পকারখানায় মারাত্মক বিপর্যয় দেখা যাচ্ছে। রাতে দিনে মিলে প্রতিদিন ৫-৬ বার বিদ্যুৎ না থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং থেকে মুক্ত পাচ্ছে না সেচ এলাকা। ফলে কৃষকেরা অতিরিক্ত মূল্য দিয়ে জ্বালানি তেল

কুষ্টিয়ায় জামায়াতের হরতাল পালিত : ৪ শিবির কর্মী আটক

আব্দুম মুনিব : মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা ২য় দিনের সকাল-সন্ধ্যা হরতালে কুষ্টিয়ায় পুলিশের কড়া অবস্থানের মধ্যে শহরে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শহরের লাহিনীপাড়ায় পিকেটিংএর সময় এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অন্যদিকে, হাউজিং এলাকা থেকে পুলিশ চারজননকে শিবির সন্দেহে আটক করেছে। ভোরে শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা পিকেটিং করে। পিকেটিংকালে শহরের লাহিনীতে পুলিশ পিকেটারদের উপর ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন পিকেটার আহত

দৌলতপুরের ২৭ টি ইটভাটায় অবাধে কাঠ পুড়ছে

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুের বৈধ অবৈধ সকল ইটভাটা মালিকরা একাট্টা হয়ে তাদের ইটভাটায় কাঠ পুড়াচ্ছে। উপজেলার ইটভাটা মালিকদের ২৭ টি ইটভাটায় অবৈধভাবে প্রতিদিন বিপুল পরিমান কাঠের খড়ি পুড়ছে। দেশের বনজ সম্পদ উজাড় করে প্রতিদিন ট্রাক ট্রাক খড়ি দৌলতপুরের ইটভাটাগুলোয় নিয়ে আসা হচ্ছে। সরকারি নিয়মনীতির কোন রকম তোয়াক্কা না করে এখানকার ইটভাটা মালিকরা তাদের ইট ভাটায় কাঠ পোড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে। এসকল ইটভাটাগুলো কৃষি জমিতে স্থাপন করায় ব্যাপকহারে কমে গেছে ফসলের উৎপাদন। তাছাড়া ইটভাটা সংলগ্ন অন্যান্য জমির ফসল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ কৃষক। সরকারি হিসেব অনুযায়ি বর্তমানে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ২৭ টি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া থেকে কুমারখালী যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর নিহত হয়। নিহত সাইফুল ইসলাম(২৫) কুমারখালী উপজেলার কয়া মালিথাপাড়া এলাকার জাকির শেখের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় কুষ্টিয়া থেকে বাড়ী ফেরার পথে দবির মোল্লার রেলগেটের কাছে পৌছালে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা ৭টার দিকে কুমারখালীর সৈয়দ মাছ-উদ রুমী সেতুর কাছে দ্রুতগামী একটি মটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান নামের এক পথচারী মারাত্মক আহত হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কুষ্টিয়ায় সরকারী কর্মচারী সমন্ময় পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় সরকারী কর্মচারী সমন্ময় পরিষদ জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সাথে মতবিনিময় সভা করেছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সরকারী কর্মচারী সমন্ময় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শেখ। কর্মচারীদের সমস্যাসহ বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সরকারী অফিসে উচু কর্মকর্তাদের কাছে নির্যতনের স্বিকার হতে হয়। এছারা বিভিন্ন সরকারী অফিসে কর্মচারীরা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এসব ক্ষেত্রে উপযুক্ত তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান। মতবিনিময়ে প্রধান অতিথীর বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, আমরা সকলেই সরকারের

শোমসপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

খোকসা প্রতিনিধি : আগামী শনিবার খোকসা বাসষ্ট্যান্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ মুক্তিপ্রাপ্ত ১৩ বিএনপি নেতার গণসংবর্ধনা সফল করতে শোমসপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শোমসপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান কাজলের গদিঘরে বুধবার বিকালে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় শোমসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন। সভা পরিচালনা করেন খোকসা

গণসংবর্ধনা সফল করতে খোকসা থানা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনি, খোকসা : গতকাল বুধবার সন্ধ্যায় খোকসা উপজেলা বিএনপির কার্যালয়ে আগামী শনিবারের গণসংবর্ধনা সফল করতে থানা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খোকসা থানা যুবদলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজেডজি রশিদ রেজা বাজু, থানা যুবদলের সাধারণ সম্পাদক বাহারুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক