শুক্রবার, এপ্রিল ১১, ২০১৪
শিশু অর্পা পালের ধর্ষন ও হত্যাকারী তপন বিশ্বাসের ফাঁসীর দাবীতে মানববন্ধন
কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুক কর্তৃক দায়েরকৃত মামলার অভিযোগ গঠনের প্রতিবাদে ও সকল মামলা প্রত্যাহারের দাবীতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া আইনজীবী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো কোর্ট চত্বর প্রদিক্ষণ করে। পরে মিছিলটি পুনরায় আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পরিসরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন
ইবিতে নতুন প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা নিয়োগ
রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে প্রফেসর ড. মাহবুবর রহমানকে ও প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ছাত্র-উপদেষ্টা নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড.আব্দুল হাকিম সরকার। এসময় একই সাথে প্রক্টরিয়াল বডির তিন সহকারী প্রক্টরও নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত বছরের ২০জানুয়ারীতে প্রক্টর হিসেবে প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মাহবুববর রহমান নিয়োগ পান । কিন্তু ব্যক্তিগত কারনে গত ২৭ মার্চ প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ভিসি বরাবর পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রের প্রেক্ষিতে ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্্র এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমানকে নতুন প্রক্টর হিসেবে ও ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ছাত্র-উপদেষ্টা নিয়োগ প্রদান করেন। মাহবুবর রহমান দক্ষতার সহিত প্রায় দেড় বছর ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব

র্যাবের অভিযানে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার মিরপুরে র্যাব অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ বিশারত আলী (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পোড়াদহ বাজারস্থ জিয়া সড়কের পূর্ব পার্শ্বে উত্তর কাটদহ গ্রাম থেকে এ মালামাল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কামান্ডার এএসপি জহুরুল হক এর নেতৃত্ত্বে র্যাবের একটি আভিযানিক দল কাটদহ গ্রামে বিশারত
ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের পরিচালনা কমিটি সভা অনুষ্টিত
স্টাফ রিপোর্টার ॥ গতকাল বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট কতৃক আয়োজিত পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিটের ২০১৪-২০১৫ সনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। সভায় সকল সদস্যগন সর্ব সম্মতি ক্রমে অ্যাড. সিরাজ-উল ইসলামকে অত্র ইউনিটের সভাপতি এবং অ্যাড. অনুপ কুমার নন্দী কে অত্র ইউনিটের সহ- সভাপতি হিসাবে মনোনীত করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য অ্যাড. আমিরুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম দুলাল, এ্যাডঃ সুধীর কুমার শর্মা, এ্যাডঃ আসমত আলী সরকার, এ্যাডঃ আ,স,ম আখতারুজ্জামান মাসুম, এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন, এ্যাডঃ
গাংনীর পল্লীতে গৃহবধুর বিবস্ত্র লাশ উদ্ধার।স্বাসরোধ করে হত্যা করেছে বলে স্থানীয়দের অভিযোগ।
মেহেপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড় থেকে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অবস্থায় লাশের পরিচয় সনাক্ত করা না গেলেও পরে লাশের পরিচয় মিলেছে। নিহত গৃহবধূর নাম তহমিনা বেগম। সে গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আলতাব হোসেনের ২য় স্ত্রী। স্বামী ও তার প্রথম স্ত্রী মিলে তহমিনাকে স্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ। তেকালা পুলিশ ক্যাম্প ইনচার্জ রাসেল আহাম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গেলে মাথাভাঙ্গা নদীর পাড়ে একটি বিবস্ত্র লাশ দেখতে পায় এ সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে পিছমোড়া দিয়ে দু হাত বাধা বিবস্ত্র লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় জানা যায়নি যে কারনে বেওয়ারিশ লাশ হিসাবে মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয়
মেহেরপুরে পূর্বালী ব্যাংক থেকে তামাক চাষীর ৪৮ হাজার টাকা লুট
মেহেরপুর পূর্বালী ব্যাংকে এক তামাক চাষীর কাছ থেকে অভিনব কায়দায় প্রায় ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের চাদ আলীর ছেলে কৃষক জাহাজান আলী মেহেরপুর পূর্বালী ব্যাংকে তামাক বিক্রীর টাকা তুলতে আসে ঐ সময় সে ৮৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে তাকে ১০ টাকার নোট সরবরাহ করা হয়। এদিকে ঐ চাষী বড় নোট চাওয়ায় গ্রাহক বেশী এক প্রতারক বড় নোট দেবে বলে পাশে নিয়ে ৩০ হাজার টাকার বড় নোট দেয়। এসময় ঐ প্রতারক চাষীকে টাকা গুনতে বলে তার পাশে রাখা ৪৮ হাজার টাকা নিয়ে কৌশলে কেটে পরে। দীর্ঘক্ষন খোঁজা খুঁজি করেও প্রতারককে না পেয়ে সে কান্নায় ভেঙ্গে পড়ে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)