শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩

কুষ্টিয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আব্দুম মুনিব : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্সের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় এনএস রোডের লাভলি টাওয়ারে পপুলার লাইফ ইন্সুরেন্সের কুষ্টিয়া কার্যালয়ে আলোচনা সভায মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় পপুলার লাইফ ইন্সুরেন্সের কুষ্টিয়া সার্কেল প্রধান এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ জি এর বিভাগীয় হিসাব রক্ষন অফিসার হাবিবুর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্সের কুষ্টিয়ার ডিপিডি এসএম দীন মোহাম্মাদ, এপিডি আনিসুজ্জাম লালন, পপুলার লাইফ ইন্সুরেন্সের আইডিপিএস প্রকল্পের এপিডি আব্দুল হান্নান, পপুলার লাইফ ইন্সুরেন্সের আল বারাকা ইসলামী

ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শাখার এক সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত হয়। ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশ গান, ক্বেরাত , হামদ নাত ও আবৃত্তি করে ফুলকুঁড়িরা মুখরিত করে তোলে স্কুল প্রাঙ্গণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। উপস্থাপনা করেন সহকারী পরিচালক তুহিন রেজা। সহযোগিতা করেন হামিদুর রহমান , ওমর ফারুক, আহমদ মুসা , সোহান , রতন জুবাযের ও বাবুল।

কুমারখালীর কয়ায় সপ্তাহ ব্যাপি গরু মোটা তাজাকরণ প্রশিক্ষনের উদ্বোধন

নিশান আহমেদ শাহীন : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যুব সমাজকে সচেতনতাবোধ জাগরনের মধ্যদিয়ে কর্মসংস্থান ও আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুমারখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে ভ্রাম্যমান প্রশিক্ষণের আওতায় ৭ দিনব্যাপি গরু মোটা তাজাকরন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। গতকাল সকাল ১০ টায় কয়া মহাবিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এলাকার যুব সমাজকে এ কার্যক্রমে উদ্বুদ্ধ করে বেকারত্ব দূরিকরনে উপযুক্ত দিক্ষা নেয়ার আহ্বান জাননো হয়। উক্ত অনুষ্ঠানে কুমারখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম

ঝাউদিয়া ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলকে নয়, সরকারকে নির্দলীয় সরকারের এজেন্ডা ঠিক করতে হবে। সরকার গণতন্ত্রের আবরণে বাকশালী শাসন পরিচালনা করছে। সরকার নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। আর সরকার এখন ক্ষমতার মোহে অন্ধ। নিজেদের অপর্কম, দুর্নীতির কারণে তারা জনগণকে ভয় পায়। সে কারণইে আগামী নির্বাচন অনিশ্চিত।
গতকাল বুধবার ঝাউদিয়ার আস্তানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাউদিয়া ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির

চাকুরি প্রত্যাশিদের ছাত্রলীগের অবরোধে ফের ইবির অচলাবস্থা শুরু

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশি বহিরাগতদের বাধায় গতকালও পরিবহন চলাচল বন্ধ। পুলিশ প্রহরায় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসের গাড়িগুলো ক্যাম্পাসে আসলেও চাকরি প্রত্যাশিরা ঝিনাইদহ থেকে কোনো গাড়িগুলো আসতে দেয়নি। অচল হয়ে পরেছে ক্যাম্পস। এতে অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে না পারায় বেশির ভাগ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। বিপাকে পরছে শিক্ষার্থীরা। আসন্ন সিন্ডিকেটে চাকরি নিশ্চিত করতে চাকরি প্রত্যাশিরা এ কৌশল অবলম্বন করেছে।
সূত্র জানায়, গত জুলাই মাসে কর্মকর্তা, উচ্চমান সহকারীর ৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী শনিবার থেকে এ পদগুলোর বিপরীতে আবেদনকারী প্রার্থীদের বোর্ড

ইবিতে শিক্ষকদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মৌন মিছিল

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগ নামধারী ক্যাডারদের বর্বরচিত হামলার ১০মাস পেরিয়ে গেলেও হামলাকারীদের বিচার না হওয়ায় এবার কঠোর আন্দোলনে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ ও হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল করেছে শিক্ষক সমিতি। কঠোর কর্মসূচী ঘোষনা। ক্যাম্পাস অচল হওয়ার আশংকা। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক লাঞ্ছনাকারী ও নিযার্তনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি’ ব্যানারে মৌন মিছিল বের করে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক ও সাধারণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাহীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে সে ট্রেনে কেটে নিহত হয়। নিহত শাহীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মনসুর আলীর ছেলে। কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ মেইলো নিচে পড়ে সে নিহত হয়। শাহিন কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামে কয়েকদিন আগে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিলেন। অনেকে ধারইা করছে শ্বশুর বাড়িতে এসে কোন ঘটনা নিয়ে গোলযোগ হয়েছিল, যে কারইে সে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আশমসহত্যা করেছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।