
মনির উদ্দিন মনির : যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে শহীদ লোকমান হোসেন সহ পাঁচ জাসদ নেতার ১৫তম মৃত্যুবাষিকী। দিবসটি পালন উপলক্ষে তালবাড়ীয়াস্থ লোকমান হোসেন ফাউন্ডেশন নিহতদের স্বরনে স্মৃতি চারনমুলক আলোচনা সভা, দোয়া মাহফিল’র আয়োজন করে। গতকাল রবিবার বিকেলে মিরপুর উপজেলার লোকমান হোসেন ফাউন্ডেশনের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে শুরু হয় নিহতদের স্বরনে স্মৃতি চারনমুলক আলোচনা সভা। সভায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, কুষ্টিযা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম দুলাল, সিনিয়র আইনজীবী মীর সানোয়ার হোসেন. লোকমান হোসেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও শহীদ লোকমান হোসেনর পুত্র এ্যাডঃ মোঃ আল মুজাহিদ হোসেন মিঠু, এ্যাডঃ তোফাজ্জেল হোসেন, এ্যাডঃ সাজ্জাদ হোসেন সেনা, মোঃ বদিউল আলম, মোঃ ফরজ উল্লাহ, মোঃ খাইরুল ইসলাম মাষ্টার, আবুল কালাম আজাদ কালু মেম্বর, মোঃ সেকেন্দার আলি কবিরাজ, আঃ হান্নান কবিরাজ, মোঃ ইকবাল হোসেন, মোঃ আনোয়ার আলি মেম্বর, আশরাফুল ইসলাম,

