আব্দুম মুনিব : ঈদের আনন্দের নতুন পোশাকের সাথে বাড়তি মাত্রা যোগ করে নতুন পাদুকা। সমাজের উচ্চবিত্ত, উচ্চ-মাধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নতুন পোশাকের সাথে তাল মিলিয়ে ঈদ মার্কেটের কেনাকাটায় ব্যস্ত সময় কাটায় পাদুকার দোকানে। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, যুবক-যুবতি, আবাল-বৃদ্ধ-বণিতা সব বয়সের পাদুকা হয়ে উঠে ঈদ মার্কেটের বিশেষ একটি আইটেম। এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে দেশের নামি-দামি পাদুকা কোম্পানীর সাথে পাল্লা দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে কুষ্টিয়ার পাদুকা কারখানার কারিগড়রা। কুষ্টিয়া শহরে প্রায় ডজন খানেক পাদুকা কারখানা গড়ে উঠেছে। আর এর প্রায় সব গুলোই শহরের শাহ আজিজুর রহমান সড়ক ও কোর্ট স্টেশনের আশে পাশে। এ জেলার ছোট-বড় পাদুকা কারখানা গুলোর তৈরিকৃত পাদুকা পাশ্ববর্তী, রাজবাড়ি, পাংশা, চুয়াডাঙ্গা, ঝিনাইদা জেলা এবং কুমারখালী, খোকসা, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারাসহ বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়। যার ফলে ঈদকে সামনে রেখে ওই কারাখানা গুলোতে এখন নির্ঘুম রাত কাটাচ্ছে কারিগড়রা। কুষ্টিয়া কারখানা গুলোর মধ্যে রয়েছে আপন সু ষ্টোর, সুসান্ত সু ষ্টোর, চটি হাউস, আলম সু ষ্টোর, চটি বাজারসহ সহ বিভিন্ন পাদুকা কারখানায় ঘুড়ে দেখা যায় কারিগড়দের ব্যস্ততা। কেউ
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪
কুষ্টিয়ায় উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু
হাওয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার জুগিয়ায় উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড কারখানায় মানিক (২৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মানিক কুষ্টিয়ার জুগিয়া ক্যানালপাড়া এলাকার শহিদুলের ছেলে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার গভীর রাতে উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড কারখানায়। সূত্র জনিক প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার স
কালে বাড়ি থেকে ওই কারখানায় কাজে যায়। তার নির্ধারিত কাজের সময় পেরিয়ে গেলেও কারখানা কর্র্তৃপক্ষ মানিকসহ আরও কয়েকজন শ্রমিককে দিয়ে প্লাইউড বোর্ড ট্রাকে তুলাচ্ছিল। হঠাৎ ট্রাকে লোড করা প্লাইউড ধ্বসে শ্রমিক মানিকের মাথার উপর পড়ে। এতে তার মাথায় আঘাত লেগে সে মাটিতে পড়ে যায়। এ সময় কর্মরত শ্রমিকরা আহত মানিককে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। হাসপাতালে পৌছালে জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শ্রমিকরা প্রতিষ্ঠানের মালিক পক্ষকে তার মৃত্যুর সংবাদ দিলে মালিক পক্ষ তাদের দ্রুত লাশ নিয়ে চলে আসতে বলে। পরবর্তীতে লাশ নিয়ে পালানোর পর পুলিশ সংবাদ পেয়ে ওই কারখানা থেকে মানিকের লাশ ওই রাতেই উদ্ধার করে। ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকরা ওই কারখানায় উপস্থিত হলে তাদেরকে কোন তথ্য দেয়া হয়নি বরং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালায় ও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে কারাখানা কর্তৃপক্ষ হিসাবের ছেলে এমডি রাজু । এলাকাবাসী অভিযোগ করে জানায়, দীর্ঘদিন থেকে ওই কারখানায় শ্রমিকদের দিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে কাজ করানো হচ্ছে। কোনদিন কাজের সময় পার হলেও শ্রমিকদের ছুটি না দেওয়ারও অভিযোগ রয়েছে।
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। বুধবার দুপুর সাড়ে বারটায় কুষ্টিয়ার এনএস রোডের বকচত্বরে আয়োজিত মানববন্ধনে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক নেতা মজিবুল শেখ, এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু, চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ। এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায় প্রমুখ। বক্তারা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন ও দেশের মধ্যস্থতা ও অনুরোধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সপ্তাহব্যাপী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদীবাদী ইসরাইল। এতে নারী শিশুসহ অসংখ্য সাধারণ মানুষের জীবন ঝরে গেলেও দেশটি নিজেদের নির্মম সিদ্ধান্তে অটল। অব্যাহত এ নির্মমতা বৈশ্বিক রাজনীতি ও বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
কুষ্টিয়া দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৪
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ চারজনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।ছিনতাই বা বড় ধরনের অপরাধ কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবী করেছে পুলিশ।দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্য শিতলাইপাড়া গ্রামের বখতিয়ার রহমান বাচ্চু (৩৬) রাজন (২৪) মন্টু (৩৩) ও খাইরুল (৩৫) সশস্ত্র অবস্থায় ওই সড়কে অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে একটি ধারালো চাকু চেইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান,
কুষ্টিয়ার দুই ভুয়া সাংবাদিককে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরতলীর মিলপাড়া কলোনীতে মাদক সেবন করা ও প্রতারণার দায়ে মারুফ হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (২৭) নামে দুই ভুয়া সাংবাদিককে প্রত্যেকের এক বছর করে কারাদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের মিলপাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের অফিসে এ কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোদেজা খাতুন । আদালত সুত্রে জানা যায়, সকালে শহরের মিলপাড়া বস্তিতে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক সেবন করছিল মারুফ ও শফিকুল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের বিষয়টি অবগত করেন। পরে পুলিশিং ফোরামের সদস্যরা খোঁজ
ইবিতে জিয়া পরিষদের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : ইবিতে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, সহায়ক ইউনিট সাধারণ ইউনিটের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় ইবি ক্লাব মমতাজ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মানজেরে আলম মিরু। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি প্রফেসর ড. শহিদুল ইসলাম নুরী। বিশেষ অতিথি ছিলেন জিয়া পরিষদ শিক্ষক ইউনিটের সাবেক সভাপতি একেএম মতিনুর রহমান, কর্মকমর্তা ইউনিটের সভাপতি পারভেজ মিয়া, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল মঈদ বাবুল, সহসভাপতি গোলাম মাহফুজ মন্জু,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার গ্রহণ
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার অর্পন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহাবুব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নব-নির্বাচিত কমিটির কমান্ডার নাছিম উদ্দিন আহাম্মদ-এর হাতে দায়িত্ব হস্তারণের পত্র তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম ও হাজী রফিকুল আলম টুকু, সহাকারী কমান্ডার (সাংগঠনিক) শফিউল ইসলাম মজনু, সহকারী কমান্ডার (অর্থ)শাহাবুব আলী, সহকারী কমান্ডার ( ত্রান ও সমাজকল্যাণ) আবু বক্কর সিদ্দিক, সহকারী কমান্ডার (দপ্তর) শামসুল বারী, সহকারী কমান্ডার (ক্রীড়া) খন্দকার আসাদুজ্জামান, সদর উপজেলা কমান্ডার মশাররফ হোসেন,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)