শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সৌজন্যে পিঠা উৎসব


মনিরুল ইসলাম মনি, খোকসা : খোকসা থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খোকসা কালীবাড়ী পাড়াস্থ সাপ্তাহিক দ্রোহ পত্রিকা অফিসে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুনসী নিজ হাতে দেশীয় ঐতিহ্যের ভাপা পিঠা, পাটিশাপ্টা, পাকান পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরী করে সাংবাদিকদের পরিবেশন করেন। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যিক আব্দুল মান্নান শেখ, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, মোহনা টেলিভিশনের খোকসা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক প্রতিজ্ঞার খোকসা প্রতিনিধি মহিউদ্দিন, সাংবাদিক রাশিদুল ইসলাম রিপন, আনিসুর রহমান ফজলু, দৈনিক স্বর্ণযুগের খোকসা প্রতিনিধি নূর আলম পাপ্পুসহ খোকসার সাংবাদিক ও সুধীজন।

কুষ্টিয়ায় দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দ্যা স্কলার্স ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তি পরিক্ষা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি উপজেলার ২২৮৭ জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশ গ্রহন করেছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপুর্ণ পরিবেশে শহরের চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাইস্কুল ও কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।  পরিক্ষা চলাকালীন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন  ইসলামী বিশ্বদ্যিালয়ের দাওয়া এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. আহসানউল্লাহ ফয়সাল, উপদেষ্টা এ্যাড. শেখ আজিজুর রহমান,কাজী আব্দুল মজিদ, পরিচালক মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব উসমান গণি। উল্লেখ্য, দ্যা স্কলার্স ফাউন্ডেশন প্রতি বছর জেলার ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্রতি বছরই দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের দিনব্যাপী তালিম ও তারবিয়ত

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্দোগে দিনব্যাপি তালিম ও তারবিয়ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ফজলুল উলুম মাদ্রাসা সংলগ্ন বাইতুল করীম জামে মসজিদে দিনব্যাপী এ কর্মসূচি চলে। ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে তারবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল আওয়াল। তিনি তার বক্ত্যবে ইসলামী আন্দালন কেন

বালিয়াকান্দিতে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে এক ব্যাক্তিকে লাইগেশন করায় অসুস্থ হয়ে হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছে। ওই ব্যাক্তির নাম রথীন মন্ডল ওরফে পাগল রথীন (২৭) তার পিতার নাম রামপদ মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল ঠাচাপাড়া গ্রামে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রথীন মন্ডল জানায়, এক বছর পুর্বে রনজিৎ

কুমারখালীতে শাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী শাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০১৪ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলে দরবেশপুর কুমারখালী শাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কুমারখালী-খোকসার ৪র্থ শ্রেণীর মেধাবী ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, শাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম মাসুম, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জু সাত্তার, কুমারখালী থানা জাসদের সাধারন সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস, কো-অরিনেটর আঞ্জুমান আরা বেগম, আব্দুল হান্নান প্রমূখ ছাড়াও শাম ফাউন্ডেশন ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের কর্মকর্তা বৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রন ও তত্ত্বাবধানে ছিলেন। 

কুমারখালীতে খৃষ্টধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপিত


শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাটিকামারা মধ্যপাড়ায় ফেইড বাইবেল চার্চ এ খৃষ্টধর্মালম্বীদের শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। গতকাল ২৫ শে ডিসেম্বর ছিল যীশু খৃষ্টের জন্ম দিন। খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো উপজেলার বাটিকামারা মধ্যপাড়ায় ফেইড বাইবেল চার্চ এ সকাল থেকেই চার্চের পালক ডেভিড ফজলু, বিশেষ অতিথি শুভ, ফারুক ও মনোয়ার ধর্মীয়

বালিয়াকান্দিতে বাতশা তৈরী করে জীবিকা নির্বাহ করে লিটন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে বাতশা তৈরী করে জীবিকা নির্বাহ করছে মৃনাল কান্তি সাহার পুত্র লিটন কুমার সাহা। উপজেলার নারুয়া বাকসাডাঙ্গী গ্রামের দরিদ্র মৃনাল কান্তি সাহার পুত্র লিটন কুমার সাহা নারুয়া বাজারের ইচ গেইট এলাকায় ছোট একটি ঘর ভাড়া নিয়ে সেখানে স্বল্প পূজি নিয়ে মিষ্টির ব্যবসা শুরু করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সকাল থেকে লিটন সাহা বাজারের মিষ্টির দোকানে কেনা বেচার ফাকে ফাকে পানি আর চিনি জাল করে তৈরী করে থাকেন বাতশা। সেই বাতশা নারুয়া ইউনিয়নের দু‘টি হাটে সপ্তাহের চারদিন নিয়ে গিয়ে বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে তার সংসার পরিচালিত হয়। লিটন সাহার সাথে কথা বললে তিনি জানান, আমরা এই এলাকার মধ্যে দরিদ্র। আমাদের তেমন কোন জমি সম্পত্তি না থাকায় বাজারে ব্যবসা করে যা রোজগার হয় তাই দিয়ে সংসার পরিচালনা করতে হয়। আমি আমার মা-বাবা স্ত্রী সন্তানদের নিয়ে এই ছোট ব্যবসা করে চলছি এটা হয়তোবা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রতিদিন সকালে বাজারে আমার ভাড়া নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে এসে মিষ্টি তৈরী করে থাকি। সেটা বাজারের দোকানে বিক্রি করে থাকি। আমি দোকানে না থাকলে সেই সময়টা আমার বাবা মৃনাল কান্তি সাহা দোকান দেখাশোনা করেন। আমি কিছু বাতশা, খুরমা, নিমকী তৈরী করে নারুয়া ইউনিয়নের দু‘টি হাটে সপ্তাহের চার দিন বেচাকেনা করে থাকি। বর্তমানের বাজারে চিনির দাম তুলনামূলক ভাবে কম হওয়ায় আমাদের মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে। বাজারের বেচাকেনা আর আমাদের মিষ্টি তৈরীর কাচামালের মূল্য স্থিতিশীল থাকায় ব্যবসা ভালো ভাবে পরিচালনা করতে পারছি। আমরা ছোট ব্যবসায়ীরা এই ব্যবসা করেই অনেক ভালো আছি।