শনিবার, ফেব্রুয়ারি ০৯, ২০১৩

অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষ থেকে কারামুক্ত সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুলেল শুভেচ্ছা

আব্দুম মুনিব : মিরপুর থানা বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, যুব বিষয়ক সম্পাদক

দৌলতপুরে মুক্তিপনের দাবিতে যুবক অপহরন : গ্রেপ্তার-১

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিপনের দাবিতে শাহীনুল ইসলাম (২২) নামে এক যুবককে লালচাঁদ বাহিনীর সন্ত্রাসীরা অপহরন করেছে। অপহৃত শাহীনুল সন্ত্রাসীদের কবল থেকে কৌশলে পালিয়ে আসলে সন্ত্রাসীরা অপহৃতের বাড়িতে হামলা চালালে নেজামুল ইসলাম নেজা (৪০) নামে একজন আহত হন। পুলিশ এঘটনায় জড়িত সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর ক্যাডার ও অপহরনকারী চক্রের সদস্য হাবিব (৩৫) কে গ্রেপ্তার করেছে। অপহৃত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মাদক ব্যবসা সংক্রান্ত খবর র‌্যাবকে অবহিত করার অভিযোগে উপজেলার ফিলিপনগর ইউপি’র ইসলামপুর জামাইপাড়া গ্রামের শফি’র ছেলে মাদক ব্যবসায়ী শাহীনুল

৩০ বছর ধরে বন্ধ কুষ্টিয়ার মোহিনী মিল

কুদরতে খোদা সবুজ : বিগত প্রতিটি সরকার কুষ্টিয়ার বিখ্যাত বস্ত্রকল মোহিনী মিল চালু করার প্রতিশ্র“তি দিলেও প্রায় ৩০ বছরে মিলটির ভাগ্যের পরিবর্তন হয়নি। ফলে মিলের প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। মিলটি বন্ধ থাকায় একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে চুরি হয়ে যাচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ।
মিলের পুরোনো শ্রমিক-কর্মচারীরা জানান, ১৯০৮ সালে কুষ্টিয়ার গড়াই নদীর তীরে ৩৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় একটি বস্ত্রকল। প্রতিষ্ঠাতা মোহিনী মোহন চক্রবর্তীর নামে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় মোহিনী মিল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর মিলটি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করে তৎকালীন সরকার এর পরিচালনার দায়িত্ব দেন ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল

সাড়ে পাঁচ’শ বছরের খোকসার কালীপূজা একাল-সেকাল

অতি জমকালো বৃহত্তর কুষ্টিয়ার সর্ববৃহৎ এ মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাথী ও ভক্তবৃন্দ এসে সাড়ে সাত হাত লম্বা কালী প্রতীমাকে ভক্তি ও প্রণাম করার পাশাপাশি দেবী কালীর উৎসর্গে বলিকৃত পাঁঠা ও মহিষের মাংশ খেয়েও তৃপ্তিবোধ করে। সাড়ে পাঁচ”শত বছরের ঐতিহ্যবাহী কালীপূজার ইতিহাস নিয়ে বিশেষ প্রতিবেদনে বিস্তারিস্ত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি--
উপমহাদেশের হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন মানুষের অন্যতম সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসার কালীপূজা মন্দিরের সাড়ে পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেণী পেশার মানুষের মেলবন্ধনে

খোকসায় অপহৃত যুবতী উদ্ধার

খোকসা প্রতিনিধি : গত ৩ ফেব্র“য়ারি পাবনা থেকে অপহৃত হওয়া এক যুবতীকে উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আটঘরিয়ার কৈলাশ গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী সুমি খাতুন (১৮) অপহৃত হয়। ৫ দিন অপহৃত হওয়ার পর পালিয়ে খোকসা থানা পুলিশের কাছে দ্বারস্থ্য হয়। সুমি অপহৃত হওয়ার ঘটনায় আটঘড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে নিশ্চিত করেছে আটঘড়িয়া থানার ওসি।

খোকসার আলোচিত স্কুলছাত্র হত্যাকারী “ব্লেড জুবায়ের” গ্রেফতার

খোকসা প্রতিনিধি : ঢাকায় ছাত্রলীগ কর্মীদের হাতে খুন হওয়া বিশ্বজিৎ এর অন্যতম ঘাতক চাপাতি শাকিলের পরে এবার কুষ্টিয়ার খোকসায় ব্লেড জুবায়েরের আবির্ভাব। খোকসায় পুলিশের চেষ্টায় এক সপ্তাহের মধ্যে খোকসার আলোচিত স্কুলছাত্র লিংকন হত্যার খুনি ‘বেল্ড জুবায়ের’ গ্রেফতার। মোবাইল ফোনের জন্যই লিংকনকে ব্লেড দিয়ে হত্যা করা হয়েছে বলে খুনির স্বীকারোক্তি। পরিবার চায় খুনির ফাঁসি। দ্রুত খুনি ধরা পড়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসীসহ নিহতের সহপাঠীরা।
খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানায়, খুনের সময় নিহতের হাতে থাকা নিহতের মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তদন্তের নামে পুলিশ এরই সূত্র ধরে হাত বদল হওয়া মোবাইল ব্যবহারকারীকে সনাক্ত করে পুলিশ। এরপর ঐ মোবাইল ব্যবহারকারীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একে একে হাত বদল হওয়া চার জনকে রাতেই খুঁজে বের করে পুলিশ। এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বেরিয়ে আসে আসল খুনির নাম। সে সূত্র ধরে ভোর রাতে পুলিশ গ্রেফতার করে একই গ্রামের ইব্রাহিম শেখ এর ছেলে জুবায়ের (১৮) কে। জিজ্ঞাসাবাদে জুবায়ের পুলিশের কাছে খুনের ঘটনা বলে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ খুনি জুবায়েরকে সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় সাংবাদিকদের কাছে জুবায়ের খুনের কথা স্বীকার করে খুনের বর্ণনা

আজ জীবাবলির মাধ্যমে শুরু হবে খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা

মনিরুল ইসলাম মনি, খোকসা : সাড়ে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার খোকসার কালীপূজা ও মেলা আজ শনিবার দিবাগত রাত জীবাবলির মাধ্যমে শুরু হচ্ছে। মেলাকে ঘিরে খোকসায় বিরাজ করছে অন্যতম এক উৎসবের মিলনমেলা। ইতিমধ্যে সাড়ে ৭ হাত দীর্ঘদেহী কালী প্রতীমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তের মিলনমেলা হবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা। অপ্রীতিকর ঘটনা সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের জোরালো তৎপরতা।
কালীপূজা মেলা কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের চেয়ে এবারের আয়োজনটা একটু বেশী। সবকিছুতেই রয়েছে নতুনের ছাপ। উপজেলা সদর দিয়ে প্রবাহিত গড়াই নদীর পূর্ব তীর ঘেঁষে সনাতনী ভক্তি স্থান ধর্মীয় পর্যটন কেন্দ্র খোকসার কালীর বার্ষিক