শুক্রবার, ফেব্রুয়ারি ১৫, ২০১৩

বিআরবি ইণ্ডাষ্ট্রিজ পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আভ্যন্তরীণ সম্পদ
বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের
চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনকে বিআরবি কেবলসের উৎপাদিত
পণ্য দেখাচ্ছেন বিআরবি গ্র“পের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।

সেলিম রেজা সবুজ : গতকাল সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) সৈয়দ মোঃ আমিনুল করিম, সদস্য (মুশক বাস্তবায়ন) মোঃ ফিরোজ শাহ আলম, সদস্য (অডিট এন্ড ইনভেষ্টিকেশন) কালিপদ হালদার বিআরবি গ্র“প পরিদর্শন করেন। এ সময় বিআরবি গ্র“প অব ইণ্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান অতিথিবৃন্দদেরকে বিআরবি কেবল ইণ্ডাষ্ট্রিজ লিঃ এর উৎপাদনশীল বিভাগগুলি মধ্যের হাই ভোল্টেজ কেবল, ডমেষ্ট্রিক কেবল, জেলি ফিল্ড, টেলিফোন কেবল, অপটিক্যাল ফাইবার কেবলসসহ ফ্যান সেকশন ঘুরে ঘুরে দেখান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারমান বিআরবি গ্র“পের সহযোগি প্রতিষ্ঠান এমআরএস ইণ্ডাষ্ট্রিজ লিঃ এর উৎপাদিত পণ্য প্লাই-উড, পাটিক্যাল বোর্ড, এমডিএফ বোর্ড, মেলামাইন বোর্ড, এ্যালমোনিয়াম ওয়ার রড, কপার ওয়ার রড, ওয়ার ড্রইং ডাই সেকশনগুলি ঘুরে ঘুরে দেখেন এবং অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন

কুমারখালীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী রুমী

বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত

আব্দুম মুনিব : কুষ্টিয়ার কুমারখালীর গোবরা দাখিল মাদ্রাসায় ক্রিড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল দিনব্যাপী এসব প্রতিযোগীতা শেষে বিকালে মাদ্রাসার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। গোবরা দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি ও কুমারখালী খোকসা আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায়

কুষ্টিয়ায় উলামা মাশায়েখদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ইসলাম নির্মূলের ষড়যন্ত্র ও আলেম উলামাদের উপর নির্যাতনের প্রতিবাদে

স্টাফ রিপোর্টার : ইসলাম নিমূেেলর ষড়যন্ত্র ও আলেম উলামাদের উপর নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় উলামা মাশায়েখদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলনা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহসহ কুষ্টিয়ার উলামা মাশায়েখগণ।

কুষ্টিয়ায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দফতরি প্রহরী নিয়োগের নামে চলছে অনিয়ম ও দুর্নীতি


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী নিয়োগ নিয়ে চলছে কর্তৃপক্ষের নিয়োগ বাণিজ্য। নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে এরই মধ্যে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী পদে নিয়োগ পরীক্ষার আবেদনপত্র জমাদান শেষে যাচাই-বাছাই সম্পন্ন করার মাধ্যমে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলার প্রতিটি বিদ্যালয়ে ৫ থেকে ১০-এর অধিক আবেদন জমা পড়েছে বলে জানা যায়। এদিকে চূড়ান্ত পরীক্ষার আগেই প্রার্থী প্রতি ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত নিয়োগ বাণিজ্যের দর কষাকষি চলছে বলে গুঞ্জন উঠেছে। সুত্র জানায়, জেলার কিছু বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ

কুষ্টিয়ায় বেতের তৈরী আসবাব পত্রের কদর বেড়েছে


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বেতের তৈরী আসবাব পত্রের কদর বেড়েছে। প্রয়োজনীয় অর্থ ও সরকারী পৃষ্টপোষকতা পেলে বড় ধরণের প্রতিষ্ঠান গড়ে উঠার সম্ভবনা রয়েছে। কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার কেনি রোড¯’ সিডি ফার্ণিচারে যেয়ে এমনটিই জানা গেছে। সরজমিনে দেখা গেছে এখানে বেত দিয়ে তৈরী করা হ”েছ ছোফা সেট, খাট, মোড়া, দোলনা, ড্রেসিং টেবিল, ইজি চেয়ার, রকিং চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র। এ প্রতিষ্ঠানের প্রধান মুছা। তিনি তার দুই সহযোগী মিলন ও ইছাককে নিয়ে কাজ করেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি রাজশাহী থেকে বেত শিল্পের উপর প্রশিণ নিয়ে এসেছেন। কুষ্টিয়ায় এখন নিজেই গড়ে তুলেছেন বেত শিল্পের একটি প্রতিষ্ঠান। সম্পুর্ণ বেত দিয়ে তৈরী এ আসবাব পত্রের দিন দিন কদর বৃদ্ধি পা”েছ বলেও তিনি জানান। মূলত বেত গুলি আসে বার্মা থেকে। বেত শিল্পী মুছা

মিরপুরে কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা

কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ার মিরপুরে স্নিগ্ধা আক্তার রিমি (২০) নামে এক কলেজ ছাত্রীকে শাবাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানা পুলিশ জানায়, কলেজ ছাত্রী রিমি তার স্বামী শিশির আহমেদ শিহাবকে সাথে নিয়ে গতকাল সন্ধ্যায় নওদা বহলবাড়িয়া গ্রামে রিমির খালার বাড়িতে বেড়াতে যায়। পারিবারিক কলহের সূত্র ধরে গভীর রাতে স্বামী শিহাব তার স্ত্রী কলেজ ছাত্রী রিমিকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ ঘরের মধ্যে রেখে

ঝিনাইদহে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। পৌর