সোমবার, ডিসেম্বর ২৯, ২০১৪

কুষ্টিয়ায় হরতালের সমর্থনে ২০দলীয় জোটের মিছিল সমাবেশ

যে কোন মূল্যেই আজকের হরতাল সফল করতে হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : অধ্যক্ষ সোহরাব উদ্দিন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় মিছিলটি শহরের শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা

কুমারখালীতে হরতালে ২০দলীয় জোটের সমর্থনে মিছিলে

পুলিশী বাধা ও বেধড়ক লাঠিচার্জ 

জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

শরীফুল ইসলাম কুমারখালী : দেশব্যাপী সোমবার হরতালের সমর্থনে কুমারখালীতে মিছিলে পুলিশী বাধা ও লাঠিচার্জ করে। রোববার বিকাল ৪ টায় কুষ্টিয়ার কুমারখালী বাস ষ্ট্যান্ড পশ্চিমাদূরে হামিদ মার্কেটস্থ থানা বিএনপির দলীয় কার্যালয় হতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদ, দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের আটক ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ

শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

আওয়ামী জালিম সরকার বাংলাদেশের গণমানুষের আন্দোলনে পতন হবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে তার গাড়ী বহরে হামলা এবং বিএনপিসহ ছাত্রদলের নেতাকর্মীদের উপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা বিএনপির উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

কুষ্টিয়ায় বড়দিনে বিশেষ প্রার্থনা

কুষ্টিয়ায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া ডায়োসিসের সাধু যোহনের গীর্জায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করবেন কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট রেভাঃ স্যামুয়েল সুনীল মানখিন। তিনি বলেন, যদি কোথাও অশান্তি থাকে তাহলে সেখানে নায্যতা প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠা লাভ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

বিআরটিএ কর্মকর্তা মুকুলের জানাযা সম্পন্ন : বিএনপির শোক


খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার কৃতি সন্তান ও বিআরটিএ’র কর্মকর্তা গোলাম সরোয়ার মুকুল (৫২) গত বুধবার বিকাল ৩ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সোহরার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইন্না লিল্লাহী.............রাজেউন) মৃত্যুকালে তিনি তার পরিবারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শোনা মাত্রই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি (খোকসা-কুমারখালী)সহ খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান মরহুম মুকুলের পরিবারকে সান্ত¦না জ্ঞাপন করে তার আন্তার বিদেহী মাগফিরাত কামনা করেন। এছাড়াও এক বিবৃতি শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি (খোকসা-কুমারখালী)সহ খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী, থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা শরীফ, থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মির্জা, বিএনপির জনপ্রিয় নেতা নাফিজ আহম্মেদ রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মোল্লা, থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা।

কুষ্টিয়ায় বিটিভি’র সুবর্ণজয়ন্তীতে র‌্যালী ও আলোচনা সভা


ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ৫০বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।  এসময় তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দীর্ঘপথ পরিক্রমার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী পালন করছে। আশা করি বিটিভি দেশ ও মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জল করবে। তিনি আরও বলেন, বিটিভি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে জাতির কাছে দায়বদ্ধ। তাই বিটিভিকে অন্যান্য চ্যানেলকে অনুসরণ করে নয়, জাতির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুসরণ করে সামনে দিকে এগিয়ে যেতে হবে। বিটিভির কুষ্টিয়া জেলা

প্রয়াত রাবিউর রহমান খান চৌধুরী (পান্না খাঁ) একজন নিভৃতচারী জন প্রতিনিধি

হাওয়া প্রতিবেদক : তোমার সমাধি ফুলে ফুলে ছাওয়া, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। কিছু মানুষ আছে যারা দৈহিক ভাবে লোক চক্ষুর আড়াল হলেও তার জীবন কর্ম রয়ে যায় মানব হৃদয়ের দৃষ্টি আলোকে উদ্ভাসিত। তেমনই একজন নিভৃতচারী মানব দরদী, দীর্ঘদিনের জনপ্রিয় জনপ্রতিনিধি সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের তৎকালীন জনগোষ্ঠীর ভালো-মন্দের বটবৃক্ষতুল্য অভিভাবক মরহুম রওশন আলী খান চৌধুরী’র জ্যেষ্ঠ পূত্র প্রয়াত রাবিউর রহামান খান চৌধুরী (পান্না খাঁ) জানুয়ারী-৭, ১৯৩১-ডিসেম্বর-২২,২০১১ ইং। অভিজাত মাতৃ ও পিতৃকুলে জন্ম নেয়া এই ব্যক্তিটি আজকের সমমানে উচ্চমাধ্যমিক পর্যন্ত একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেও