শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা গেটের প্রবেশ পথে দীর্ঘ দিন ধরে খুঁটি পোঁতা থাকায় সরকারী গোডাউনে চাউল-গম ভর্তি ভারী যানবাহন প্রবেশে ব্যাঘাত ছাড়াও সাধারণ জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। ১১ টি ইউনিয়ন ও প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিকদের নিত্য প্রয়োজনে উপজেলা শহরের প্রাণকেন্দ্র কুমারখালী উপজেলায় বিভিন্ন দাপ্তরিক কাজে আসতে হয়। অথচ কেন এই গুরুত্বপূর্ণ প্রবেশ পথে খুঁটি পুঁতে যানবাহন প্রবেশ ও জনগন চলাচলের ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে এটা সচেতন মহলের বোধ্যগম্য নয়। পরিষদ চত্বরের রাস্তা নষ্ট হচ্ছে, “এমন খোড়া যুক্তি কেউ দিলে” গ্রহণযোগ্য নয়। কেননা প্রতি বৎসর এই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে রাস্তা তৈরি, মেরামত সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ হয়।
বুধবার, জুলাই ২৯, ২০১৫
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সদস্যদের মৃত্যুকালীন আর্থিক সহযোগিতার চেক প্রদান
নিজ সংবাদ॥ কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সদস্যদের মৃত্যুকালীন আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে এ উপলক্ষে গ্রুপের মজমপুর গেট স্থ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মৃত সদস্যদের পরিজনের হাতে চেক তুলে দেন গ্রুপের সভাপতি শিহাবউদ্দিন ও সাধারন সম্পাদ এস,এম রেজাউল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম,অর্থ সম্পাদক শেখ মাহমুদ আল আবদী,নির্বাহী সদস্য আতিয়ার রহমান,হাফিজুর রহমান,কামরুজ্জামান মিন্টু,আমিরুল ইসলাম,সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রফিকুর রহমান রফিক,সাবেক অর্থ সম্পাদক কোরবান আলী, সাবেক নির্বাহী সদস্য সালাহউদ্দিন সন্টু। গ্রুপের সদস্য মরহুম আমজাদ হোসেন লাল্টুর পক্ষে তার ছেলে আশিকুর রহমান এবং মরহুম দলিউর রহমানের পক্ষে তার সন্তান কোরবান আলী চেক গ্রহন করেন। গ্রুপের সাধারন
ভেড়ামারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পোনা অবমুক্তকরন
ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্সিন করেন। ভেড়ামারা উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরন শেষে ভেড়ামারা উপজেলা কাম কমিউনিটি সেন্টারে উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার এর তত্ত্বাবধানে ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার
ইবিতে চাকরির দাবীতে আবারো পরিবহন অবরোধ॥ নিয়োগ বোর্ড স্থগিত
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাকরির দাবীতে আবারো পরিবহন অবরোধ করে রেখেছে চাকরি প্রত্যাশী বহিরাগত ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে তালা লাগিয়ে অবরোধ করে রাখে বলে বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস সুত্রে জানা গেছে। এতে ক্যাম্পাসের প্রথম টিপে পরিবহন আসলেও আর কোন গাড়ী বের হতে দেয়নি। এতে চরম ভোগান্তিতে পরে শিক্ষক কর্মকর্তা, শিক্ষাথী ও অর্থনীতি বিভাগের নিয়োগ বোর্ডে সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীরা। এছাড়াও বহিরাগত এই চাকরি প্রত্যাশীরা অর্থনীতি বিভাগের নিয়োগ বোর্ডে সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীদের ভিসি বাংলো থেকে বিভিন হুমকি ধামকি দিয়ে বের করে দিয়েছে বলে জানা গেছে। এতে অনিবার্য কারণ দেখিয়ে নিয়োগ বোর্ডটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ভিসি। প্রতক্ষ্যদর্শীসুত্রে জানা গেছে, সকাল ৮টায় কুষ্টিয়া ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বাসগুলো ক্যাম্পাসে প্রবেশ করে। পরে মেইন গেটে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা রাসেল জোয়াদ্দার, ইলিয়াস জোয়ার্দ্দারের নেতৃত্বে কয়েকজন বহিরাগত চাকরি প্রত্যাশী তালা
ইবি’র ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমান নারীসহ আটক: মুচলেকা দিয়ে মুক্তি
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেপুটি রেজিস্ট্রার আতাউর রহমানকে (৫০) সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া থানাপাড়ার লরেন্স লেনের একটি বাসা থেকে এক নারীসহ আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন থানায় অভিযোগ করলে অপ্রীতিকর অবস্থায় নারীসহ হাতেনাতে ধরে বলে জানিয়েছে কুষ্টিয়া সদর থানার পুলিশ। তদবীরের জোরে গতকাল মঙ্গলবার বিকালে থানায় মুচলেকা দিয়ে মুক্তি নেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সুত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার আতাউর রহমান। গ্রামের বাড়ী চাপাইনবাবগঞ্জ। দুই সন্তান ও স্ত্রী রেখে বিভিন্ন সময়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি দূর্বল শ্রেনীর লোকজনের মধ্যে অন্যতম একজন। কিন্তু তার স্ত্রীকে চাপাইনাববগঞ্জের গ্রামের বাড়িতে রেখে দীর্ঘ দিন যাবৎ তিনি কুষ্টিয়া থানা

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
আব্দুম মুনিব : কুষ্টিয়ায় আবুল কালাম সর্দ্দার ওরফে কলম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ১টায় আসামিদের উপস্থিতিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-(এক) এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন-জেলার মিরপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের মোঃ আব্দুল হান্নান ও একই উপজেলার তাতীবন্ধ গ্রামের লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৯ ডিসেম্বর মিরপুর উপজেলার তাতী বন্ধ গ্রামের নিজ বাড়ির পাশে অসামিরা আবুল কালাম সর্দ্দার ওরফে কলমকে গলায় মাফলার পেচিয়ে ও কুপিয়ে শ্বাসরোধকরে হত্যা করে।
এ ঘটনায় আবুল কালাম সর্দ্দার এর স্ত্রী শেফালী বেগম মিরপুর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত। এ সময় আসামি আব্দুল হান্নান ও , লিটন ফকির, রাইদুল ইসলাম, সুজাত আলী আদালতে হাজির ছিলেন।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

বৃহস্পতিবার, জুলাই ০২, ২০১৫
ব্যাংকখাতে লুটপাটকারী অর্থমন্ত্রীর ঘোষিত ‘দুষ্টু লোকদের’ নাম প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যাংকখাতে লুটপাটকারী অর্থমন্ত্রীর ঘোষিত ‘দুষ্টু লোকদের’ নাম প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন নিয়মিত
ব্রিফিংয়ে অর্থমন্ত্রীর প্রতি এ আল্টিমেটাম দেন। তিনি বলেন, ‘ভোটারবিহীন এই সরকারের আমলে
অর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে লুটপাট হচ্ছে। এটা আমরা আগেও বলেছি। সরকারের অর্থমন্ত্রী আবুল মাল
আবদুল মুহিত একজন সজ্জন মানুষ, তার ভাষায় দুষ্টু লোকেরা
রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ লোপাটের সঙ্গে জড়িত।’
বিএনপির মুখপাত্র বলেন, ‘আমরা জানতে চাই, ওই সমস্ত দুষ্ট লোক কারা, যাদের সঙ্গে আপনি পারছেন না। পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। এখন মুখ যেহেতু খুলেছেন, ভালো করে মুখ খুলুন। আপনার বয়স হয়েছে, দেশের পক্ষে দেশের অর্থনীতির পক্ষে কথা বলুন।’ বিএনপির অবস্থান ব্যাখ্যা করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘ব্যাংকে যে টাকা জমা হয় তা জনগণের টাকা। বিএনপি জনগণের পক্ষে কথা বলে। ৫৫,০০০ কোটি টাকা ঋণ খেলাপী বেড়েছে। এর মধ্যে ৩৫,০০০ কোটি টাকা অবলোপনকৃত। এটা সরকার প্রকাশ করেনি। যে পরিমাণ টাকা ঋণ খেলাপী হয়েছে, তা দিয়ে তিনটি পদ্মা সেতু করা যেত।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী তিন মাসের আন্দোলনের নেতিবাচক বিষয় বারবার তুলে ধরতে চায়। বিএনপি জ্বালাও-পোড়াও করে না। বিএনপির রাজনীতিতে সহিংসতা

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)