সদর থানার বারখাদা,হরিপুরের ইউনিয়নের গণসংযোগ ও পথসভায়
শিমুল আহমেদ : আসন্ন কুষ্টিয়া উপজেলা নির্বাচনের বিএনপি সমর্থিত নাগরিক কমিটির একক চেয়ারম্যান পদপ্রার্থী, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক, গণ মানুষের বন্ধু ,বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গতকাল শুক্রবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কুষ্টিয়া বারখাদা,হরিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন । পথসভার এক বক্তব্যে তিনি বলেন,কোন প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে দলের হয়ে আনারস প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জনান তিনি । প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,একটি মহল আমার নামে অপ্রপ্রচার চালিয়ে সাধারণ মানুষের কাছে আমার ভাবমুর্তী নষ্ট করতে চায় । কুষ্টিয়াতে বিএনপির আন্দোলন কে দমনোর জন্য তারা এই স্বরযন্ত্র করছে। কিন্তু এই স্বরযন্ত্রের জালকে ভেদকরে আনারস প্রতীকে ভোট দিয়ে কুষ্টিয়া জনগণ



