বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন ৯৬ টি ভোট কেন্দ্র বুথ ৫৫৯ পৌরসভার সকল কেন্দ্র সহ রয়েছে ৭৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র

কুমারখালী প্রতিনিধি : আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে নানানো শঙ্খা, উৎকণ্ঠা বিরাজ করছে। অবশ্য প্রশাসনের কঠোর নজরদারী লক্ষণীয়। উপজেলা সহকারী রিটার্নিং’র পক্ষ থেকে সকল ব্যবস্থা সম্পূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নির্ণয় করে সর্বচ্চো সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। কুমারখালী পৌরসভার মধ্যে তেবাড়িয়া শেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেবাড়িয়া শেরকান্দি বালিকা বিদ্যালয়, কুমারখালী পাইলট বালিকা বিদ্যালয়, কুমারখালী জে এন কেন্দ্র, বাটিকামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গট্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোরশেদপুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ অফিস,

দৌলতপুরে অর্ধ কোটি টাকার হাট ভাগ করে নিল এমপি‘র ভাই ও ভাতিজা!


দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অর্ধকোটি টাকা মুল্যের আল্লারদর্গা পশু হাট ও তহহাট ভাগ করে নিয়েছে দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই ও ভাতিজা। এর আগে অন্যান্য আগ্রহী ব্যবসায়ীদের হাটের দরপত্র ক্রয় করতে বাঁধা দেয় এমপি‘র ক্যাডাররা। উপজেলা পরিষদ সুত্র সাধারণ ব্যবসায়ীরা জানায়, ১৪২১ সালের জন্য হাট বাজার ইজারার জন্য উপজেলা পরিষদ থেকে ২৮ টি হাট বাজার ইজারার বিজ্ঞপ্তি দিলে প্রথম পর্যায়ে ২৪ ফেব্র“য়ারী সিডিউল বিক্রয়ের শেষ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু দৌলতপুর আসনের সতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীরর ছোট ভাই টোকন ও তার ক্যাডার বাহিনী সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে হাটবাজার ভাগ বাটোয়ারা করে নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় হাট ব্যবসায়ীদের সিডিউল ক্রয়ে বাধা দিলে কোন হাট ব্যবসায়ী দরপত্র কিনতে পারেনি। ফলে দৌলতপুর উপজেলা পরিষদ থেকে কোন হাট ব্যবসায়ী সিডিউল কিতে পারেনি। কিন্তু এমপি‘র ভাই রবিউল হক চৌধুরী তার ছেলে জাফর হায়দার চৌধুরী এবং রবিউল হক চৌধুরীর জামাতা তারিকুজ্জামান ও কামাল হোসেনের নামে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আল্লারদর্গা পশু হাটের বিরীতে ৩ টি এবং হলুদবাড়িয়া

নিরাপত্তাহীনতায় নির্যাতিত ছাত্রী

কুষ্টিয়ায় কলেজ ছাত্রী নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় কলেজ ছাত্রী নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীকে মারধরের ঘটনা ঘটলেও পুলিশ এখনও পর্যন্ত শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী তুফানকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা বারটার দিকে ইয়াবা ব্যবসায়ী তুফানকে গ্রেফতার দাবীতে কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অবিলম্বে ছাত্রী নিপীড়নকারী তুফানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এক দিন পার হয়ে গেলেও পুলিশ তুফানকে আটক করতে ব্যার্থ হয়েছে। তারা পুলিশের এ আচরণে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুদ্ধ ছাত্রীরা জানান, ইয়াবা ব্যবসায়ী তুফান দীর্ঘদিন ধরে স্কুল-কলেজের ছাত্রীদের ইভটিজিং করে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত সিভিল সার্জন অফিসের কর্মচারী আব্দুল কুদ্দুসের ৫ তলা ভবনের হোস্টেলের এক ছাত্রী পাশের একটি দোকান থেকে তেল কিনে ফেরার পথে তুফান তাকে উত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীসহ তার দুই বান্ধবী প্রতিবাদ করলে তুফান পেছন থেকে এক ছাত্রীকে লাথি মারে। এরপর গালে চড় মারতে থাকে। মেয়েটি পড়ে গেলে তুফান হাতে থাকা লাঠি দিয়ে তাকে শত শত লোকের সামনে

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ আঁধার থেকে আলো প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদেরাজনৈতিক ও নাগরিক অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গতকাল ইউরোপীয়ান ইউনিয়ন ও ক্যাফোর্ড এর অর্থায়নে, এবং এডিডি ইন্টারন্যাশনাল ও এনজিডিওর সহযোগীতায় কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে, রেফায়েতপুর ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠানের আয়োজনে করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, তিনি বলেন তার আওতাভুক্ত সকল নির্বাচনীয় কেন্দ্র গুলো যেন প্রতিবন্ধী বান্ধব হয় সেদিকে খেয়াল রাখব,তিনি আরও বলেন প্রতিবন্ধী জনগোষ্ঠির আন্দোলনের সার্থে ইউনিয়ন পরিষদৈর একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রেফায়েতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মানিক হোসেন

দৌলতপুরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত-১০

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বিজিবি। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর একটি টহলদল পাকুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় লাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। তবে আটক লাবুর কাছে থেকে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী লাবুকে ছাড়িয়ে নিতে বিজিবির উপর হামলা করলে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গ্রামবাসীর তোপের মুখে আটক লাবুকে ছেড়ে দেয় বিজিবি। সংঘর্ষে নুরুল ইসলাম নামে বিজিবির এক সদস্য ও দিপন, সুজন, সবুজ, মিনারুল, আসিক, জীবন, তারিক সহ প্রায় ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ খবর পর্যন্ত কয়েকশত এলাকাবাসী সেখানে অবস্থান নিয়ে আছে। ৩২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন এ ধরনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় বাচ্চু মোললা

বিএনপি মনোনিত প্রার্থীকে বিজয়ী করার আহবান

দৌলতপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চ মোল¬া বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য মানুষের বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করতে চাইছে। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত দাবীকে অগ্রাহ্য করে চলেছে। সরকারের এই ফ্যাসিষ্ট আচরনের জবাব দিতে হলে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিক প্রার্থী শহীদ সরকার মঙ্গলসহ অন্যান্য প্রার্থীদের বিজয়ী করতে হবে। এই জন্য সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।গতকাল বুধবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, মথুরাপুর ইউপি

দৌলতপুরে শিক্ষককে লাঞ্চিত

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে শিক্ষককে পিটিয়েছে সরকারদলীয় ক্যাডাররা। গতকাল বুধবার দুপুরে স্কুল চলাকালীন সময় স্কুলে প্রবেশ করে ওই শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষক ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন স্কুলে ক্লাস নিচ্ছিলেন। স্থানীয় ২-৩ জন আওয়ামীলীগ ক্যাডার স্কুলে প্রবেশ করে শিক্ষক জাকিরকে অকথ্যভাষায় গালাগালিসহ মারপিট করে স্কুল থেকে বের করে দেয়। এ ঘটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি আইনগত ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য থানায় অভিযোগ করার পরামর্শ প্রদান করেন। পরে লাঞ্চিত শিক্ষক থানায় অভিযোগ করেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।