শুক্রবার, এপ্রিল ১১, ২০১৪

মেহেরপুরে বাস থেকে নামিয়ে প্রকাশ্যে এক সন্ত্রাসীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষরা

আক্তারুজ্জামান,মেহেরপুর থেকেঃ-ডাকাতি মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে বাস থেকে নামিয়ে প্রকাশ্যে ইসরাফিল নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ইসরাফিল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সক্রিয় সদস্য ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। নিহত ইসরাফিল দু’মাস আগে জামিনে মুক্ত হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বাদল শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। মেহেরপুর পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল ও র‌্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর থেকে

মিরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধিঃ মিরপুরে পহেলা বৈশাখ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, পৌর মেয়র এনামুল হক মালিথা, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ নিজাম উদ্দিন লাইট, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী টুটুল, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম মিঠু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ

মিরপুর উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা

শামসুল হকঃ মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনকে গতকাল বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূর-ই-আলম মুর্শিদার নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফজলুল হক, আরিফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, জয়শ্রী পাল, কামরুজ্জামান, শফিউর রহমান শফি প্রমুখ। এ সময়ে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষিত জাতি গঠনে

মিরপুরে এইচএসসি পরীক্ষায় একজন বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃ মিরপুরে এইচএসসি পরীক্ষায় একজন বহিষ্কার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা মৎন্য কর্মকর্তা রোকনুজ্জামান ৯ নং কক্ষ থেকে অসদুপায় অবলম্বনের দায়ে বুলবুল ইসলাম নামের এক পরীক্ষার্থীকে (যার রোল নং-৪২১৭৯৬) বহিষ্কার করেন।

কুষ্টিয়ার দৌলতপুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের তেকালা মাঠ থেকে তহমিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই মাঠের ভিতর গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরন করেছে। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মাঠের ভিতর থেকে তহমিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সে পার্শ্ববর্তী গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। পারিবারিক বিরোধ নিয়ে স্বামী আলতাব

কুষ্টিয়া দৌলতপুরে ১১ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ১১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে নকল ও মোবাইল ফোন ব্যবহার করার দায়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়্। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, দৌলতপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে মোবাইল রাখার দায়ে ৫ জন, নকল করার দায়ে দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে (কারিগরী শাখা) ৫ জন ও নুরুজ্জামান বিশ্বাস কলেজ কেন্দ্রে ১ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

মিরপুরে অদ্ভুদ শিশু জন্ম

স্টাফ রিপোর্টার, মিরপুর ॥ মিরপুরে অর্ধ মস্তক এক অদ্ভুদ কন্যা শিশু জন্ম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল গেট সংলগ্ন জয়মন ক্লিনিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ট্রাক্টর চালক নাহারুল ইসলামের স্ত্রী রোখসানা খাতুন (৪০) অর্ধ মস্তক এ অদ্ভুদ কন্যা শিশুটি প্রসব করেন। ডাঃ জাকারিয়া তুহিনের তত্ত্ববাধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটিকে ভুমিষ্ট করা হয়। অদ্ভুদ এ শিশুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ওই ক্লিনেকে ভীড়