ঝিনাইদহ প্রতিনিধি : মেঠো রাস্তায় পথচারীদের থামিয়ে রাতে গণডাকাতির সময় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আব্দুল মান্নান (৩৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মাঠে ক্যানেলের রাস্তায় এ গণডাকাতির ঘটনা ঘটে।হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি টহল দল হরিণাকুণ্ডু-আলমডাঙ্গা সড়কের গোপিনাথপুর গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় মাঠের রাস্তায় পথচারীদের থামিয়ে রাতে গণডাকাতির সময় মান্নান নামে এক ডাকাতকে আটক করা হয়। সে হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে।
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কালীগঞ্জে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সাপের কামড়ে ইসরাইল হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক ইসরাইল দাদপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে একটি বিষধর সাপ ইসরাইলের বাড়িতে থাকা একটি ছাগলকে কামড় দেয়। ছাগলের ডাকে গৃহকর্তা ইসরাইল সেখানে গেলে তাকেও সাপে কামড় দেয়। এসময় বিষের যন্ত্রনায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় কবিরাজের নিকট থেকে চিকিৎসা করান। এরপর অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টায় সেখানে তিনি মারা যান।
সাজাপ্রাপ্ত আসামীকে প্রহরী পদে নিয়োগের অভিযোগ
কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের ৪১ নং মীর মোশাররফ হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী পদে সাজাপ্রাপ্ত আসামী নিয়োগের অভিযোগ করে স্থানীয় ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক, জেলা দুর্নীতি দমন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছে বলে জানা যায়। উল্লেখ্য, গত ২৯/০১/২০১৩ ইং তারিখে উক্ত বিদ্যালয়ে নিয়োগ ও যাচাই-বাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোঃ সুজন আলী,কুমারখালীতে জেলা প্রশাসকের সাথে তৃণমূল পর্যায়ের নারীদের অন্তরঙ্গ সংলাপ
শরীফুল ইসলাম কুমারখালী : কুমারখালীতে কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সাথে সাথে তৃণমূল পর্যায়ের নারীদের অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে নারী সমাজের অগ্রগতি অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন কুমারখালীর আয়োজনে তৃণমূল পর্যায়ে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনারা কেমন আছেন ও অন্তরঙ্গ এই সংলাপ অনুষ্ঠিত হয়। মাননীয় জেলা প্রশাসক বিভিন্ন সংগঠনের নারী, এনজিও কর্মী ও
কুষ্টিয়ায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল
ষ্টাফ রিপের্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের ২ দফা বাস্তবায়নে দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক বাবু সুবীর কুমার ভট্রাচার্য্য এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব সামসুল হক ঠান্টু, আই. ডি. ইবি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, সহ-সভাপতি আ, ন, ম সাবিব ও ভেড়ামারা বিএনপি নেতা বিশু অসুস্থ : দোয়া কামনা
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : ভেড়ামারা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম বিশু গুরুত্বর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি বর্তমানে ভেড়ামারা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডাঃ আমিরুল ইসলাম’র তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু গত ১লা সেপ্টেম্বর হৃদযন্ত’র ক্রীড়া সংক্রান্ত সমস্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর আবার গুরুত্বর অসুস্থ হলে তাকে ভেড়ামারা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি জুনিয়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম শিহাব তাকে দেখতে যান এবং চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজ খবর নেন। বিএনপি নেতা বিশু ’র দ্রুত আরোগ্য লাভ কামনা করে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া কামনা করেছেন তার পুত্র বাহিরচর ইউনিয়ন পরিষদ’র ৯ নং ওয়ার্ডের সাধারন সদস্য ও বিএনপি নেতা শামসুজ্জোহা সবুজ।ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি খ্যাত লালন প্রেমিক শরীফুল শেখ ভালো নেই

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
