দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকা থেকে শুকচাঁদ হালসানা (২৫) ও ইসমাইল হোসেন (৩২) নামে ওই দুই জন মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ গতকাল বিকেল পৌনে ৪টার সময় ডাংমড়কা সেন্টারমোড় বিজিবি চেক পোষ্টের নিকট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং উদ্ধার করে ফেনসিডিল। মাদক ব্যবসায়ীদের বাড়ি উপজেলার প্রাগপুর ইউপি’র মহিষকুন্ডি বাজারপাড়া এলাকায় এবং তারা আওলাদ হালসানা ও মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। মাদক ব্যবসায়ী শুকচাঁদ হালসানা মহিষকুন্ডি এলাকার মাদক ব্যবসায়ীদের প্রধান পৃষ্ঠপোষক ও থানার চিহ্নিত দালাল জাহাঙ্গীর আলমের ভাই এবং সে তারই ছত্রছাঁয়ায় মাদক ব্যবসা করে থাকে বলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৩
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩
কুমারখালী থানা ছাত্রদল নেতা আতিকুর রহমান সবুজের জামিন লাভে সংবর্ধনা
হামলা মামলা করে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার বিরোধীদলের আন্দোলন দমাতে পারবে না : সৈয়দ মেহেদী আহমেদ রুমী
আব্দুম মুনিব : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, বর্তমান সরকার তাদের দোসর ও পুলিশ বাহিনীকে ব্যাবহার করে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। হামলা মামলা ও জেল জুলম দিয়ে তারা বিরোধীদলের আন্দোলন দমাতে পারবে না বরং এতে করে সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান হবে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের দোষ ঢাকতে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা করছে। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে কুমারখারী ছাত্রদল নেতা আতিকুর রহমান সবুজের হয়রানীমূলক মিথ্যা মামলায় জমিন লাভ করে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীদের উদ্যেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বললে কিংবা আন্দোলন করলে এম. ইলিয়াস আলীর মতো হয় গুম করা হয় অথবা হত্যা করা হয়। তিনি বলেন, আগামী নির্বাচনে শেয়ার বাজারের দুর্নীতি, ডেসটিনি কিংবা
কুমারখালী থানা, পৌর ও সকল ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা
বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, যুগ্ম আহবায়ক আশরাফুল করিম শাওন, আরিফুর রহমান সুমন, মোঃ আবু সাঈদ জাকারিয়া উৎপল, গোলাম হাফিজ পিপুল, মির্জা ঈদি আমিন বেগ গামা। সভায় উপস্থিত আহবায়ক এবং যুগ্ম আহবায়কবৃন্দ দীর্ঘ এক যুগের বেশি সময় কুমারখালী থানা, পৌর এবং সকল ডিগ্রী কলেজ কমিটির মেয়াদ উত্তীন হওয়ায় এবং উক্ত কমিটি সুমহের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন কর্মস্থলে চলে যাওয়ায় এবং ছাত্রত্ব না থাকার কারনে কুমারখালী থানা, পৌর এবং সকল ডিগ্রী কলেজের কমিটি সর্ব সম্মতিক্রমে বিলুপ্ত ঘোষনা করা হয়। প্রসঙ্গত উল্লেক্ষ যে কুমারখালী থানা, পৌর এবং সকল ডিগ্রী কলেজ কমিটি গুলো অনতিবিলম্বে পূর্ণগঠন করা হবে।
কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদক সেবীর জরিমানা
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদক সেবীর পৃথক জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও এস আই আব্দুস সামাদ’র উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গতকাল কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের গোপালপুর গোরস্থান এলাকায় মাদকসেবীরা মাদক সেবন করছিল। এমন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও এস আই আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সেবন করা অবস্থায় ৭ জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদলতে বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (খ) ধারা অনুযায়ী আটক লাহিনী বটতলা এলাকার মৃত বিদু ঢালীর
কুষ্টিয়ায় মিছিল পিকেটিং সড়ক অবরোধের মধ্য দিয়ে জামায়াতের হরতাল পালিত
স্টাফ রিপোর্টার : মিছিল পিকেটিং ও সড়ক অবরোধের মধ্যদিয়ে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন কুষ্টিয়ায় পালিত হয়েছে. হরতালের সমর্থনে সকালে কুষ্টিয়া শহরে খন্ড খন্ড পিকেটিং করে সড়ক অবরোধ করে পিকেটাররা . ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার নেতাকর্মীরা সকালে হরতালের সমর্থনে মজমপুর বাসস্টান্ডে মিছিল ও পিকেটিং করে। এসময় রাস্তায় টায়ার জ¦ালিয়ে ও ইটপাটকে ফেলে সড়ক অবরোধ করে সকল যানবাহন বন্ধ করে দেয় . পরে বিক্ষুব্ধ নেতার্কীরা সাদ্দাম বাজার মোড়ে বিক্ষোভ করে . এছাড়া শহরের বারখাদা ত্রিমোহনী মোড়সহ শহরের বিভিন্ন প্রবেশ মুখে মিছিল ও পিকেটিং ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে। অপরদিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় প্রধান সড়কগুলোতে অবস্থান করে পিকেটিং করে। হরতালে কুষ্টিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। এ কারনে শহর ছিলো জনশূন্য। কুষ্টিয়া থেকে কোন বাস ছেড়ে যায়নি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল একেবারেই কম। নাশকতা এড়াতে পুলিশ র্যাব মোতায়েনের পাশাপাশি টহল দেয়।
ভেড়ামারায় এক গৃহপরিচারিকার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে ইউপি চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার : গহনা চুরির মিথ্যা অপবাদ দিয়ে কুষ্টিয়ায় এক গৃহপরিচারিকার ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। তার সারা শরীরে ব্যাট দিয়ে পেটানো হয়েছে, ভেঙে ফেলা হয়েছে একটি হাত, প্লাস দিয়ে থ্যাঁতলে দেয়া হয়েছে পায়ের আঙ্গুল ও নখ। অসহায় ওই নারী হাসপাতালের বিছানায় নির্যাতনের অসম্ভব যন্ত্রনায় কাতরাচ্ছেন। এই জঘন্য মানবতা বিরোধী অপকর্মটি করেছেন সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী এক ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় থানায় মামলা দেয়া হলেও ওই চেয়ারম্যানের চাপে তা নথিভুক্ত করা হয়নি। জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী গ্রামের ওয়াহেদ তহশিলদারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন একই এলাকার আব্দুল হামিদের স্ত্রী রানু খাতুন (২৫)। গত ৯ সেপ্টেম্বর দুপুরে মিথ্যা গহনা চুরির অভিযোগ তুলে রানুকে প্রথমে বেধড়ক মারধোর করে ওই বাড়ির লোকজন। পরে ওয়াহেদ তহশিলদারের ভাতিজা স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলীর কাছে সোপর্দ করে রানুকে। এর পর চেয়ারম্যান ও তার ক্যাডাররা রানুর ওপর অকথ্য কুষ্টিয়ায় ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন
ষ্টাফ রিপোটার ঃ জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌছে দেওয়া, আয়কর ভীতি দুর করা ও করদাতার সংখ্যা বৃদ্ধি এবং সহজ করার লক্ষে কর অঞ্চল খুলনার উদ্যেগে কুষ্টিয়ায় ২ দিন ব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। বুধবার সকাল ৯ টায় শহরের আড়–য়াপাড়াস্থ কুষ্টিয়া আয়কর অফিস চত্বরে মেলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া সার্কেলের উপ কর কমিশনার অসিম চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হাজী রবিউল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ভেড়ামারা সার্কেলের উপ কর কমিশনার অনিমেষ চন্দ্র দাস। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আল জুবায়ের আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, মেলার মাধ্যমে আয়কর দেওয়া সহজ হয় সেই সাথে করদাতাদের উদ্বুদ্ধ করা হয় তাই প্রত্যেক সচেতন নাগরীকের উচিদ সঠিক সময়ে আয়কর পরিশোধ করা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
