খোদাভীতি অর্জন করতে হবে
ইসলামের বিধান পূর্নাঙ্গভাবে অনুসরণ করতে হবে
আশরাফুল ইসলাম ॥ বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল ৭ মার্চ সমাপ্ত হয়েছে। কুষ্টিয়া হাইস্কুল মাঠে উক্ত মাহফিলে সমাপনী দিনে সভাপতিত্ব করেন উলামা পরিষদের সভাপতি মুক্তি মাওলানা মোঃ আব্দুল হামিদ। বয়ান পেশ করেন সিরাজগঞ্জ হতে আগত বিশিষ্ট আলেম দিন মাওলানা আব্দুল বাসেত খান। তিনি বলেন, আজ মুসলমানদের চরম দুর্দিন চলছে। কাফের ও মোশারেক বেইমান গণ ইসলাম ধর্মকে ক্ষতম করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ মোকাবেলায় মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ছোট খাট মতভেদ ভুলে গিয়ে সীসাঢালা প্রাচীরের মত দুর্গ গড়ে তুলতে হবে। ইসলামের বিধান পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। নসসিংদিহ হতে আগত বিশিষ্ট মোফাচ্ছেরে কুরআন মাওঃ আনার হোসেন চীশতি বলেন, মহান আল্লাহর
