বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

পোড়াদহে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভোক্তা অধিকার ও তামাক নিয়ন্ত্রণ আইনের অধীনে ১৭০০০ টাকা জরিমানা আদায়

গতকাল বেলা ৩টার সময় কুষ্টিয়ার পোড়াদহ রেলগেট সংলগ্ন ফলের দোকানগুলোতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আজাদ জাহান এর নেতৃত্বে পোড়াদহ আহাম্মদপুর ক্যাম্প ইনচার্জ বদিউর রহমান, এএসআই আমির হোসেন ও রেলওয়ে থানার এএসআই মো: সেলিম হোসেনের সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধিনে ৪২ ধারায় ফরমালিনযুক্ত ফল পাওয়ায় জুনাইদ ও লোকমান ফল ভান্ডার হতে প্রত্যেককে চার হাজার টাকা করে আট হাজার টাকা এবং মুকুল ফল ভান্ডার হতে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে গিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ অধিনে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে যুবক রিফাত,নাঈম,ওহিদুল, ইদ্রিস ও আকরামুল ৫ জনের নিকট হতে ১৫০০ টাকা এবং হোটেল রাজ্জাক হতে বিশুদ্ধ খাদ্য

সাংবাদিক শাহীনুল ইসলাম দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন

জাতীয় দৈনিক দেশকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধির নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সহ-সম্পাদক শাহীনুল ইসলাম। ১৩ জুলাই রোববার পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক জাকির এইচ তালুকদার স্বাক্ষরিত নিয়োগপত্রটি সাংবাদিক শাহীনুল ইসলামের হাতে তুলে দেন কর্তৃপক্ষ। সাংবাদিক শাহীনুল ইসলাম দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার স্থানীয় সময়ের কাগজে সাংবাদিকতা করছেন। সাংবাদিক শাহীনুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে -সৈয়দ বেলাল হোসেন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ক্লাস রুমে প্রধান অতিথি থেকে এ মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস রেহানা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহাবুব, এনডিসি রাসেল মিয়া, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান, মৌসুমী আফরিদা, কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, বিশ্বায়নের যুগে কম্পিউটারের বিকল্প কিছু নেই। দেশ এখন এগিয়ে যাচ্ছে কম্পিউটারের যথাযথ ব্যবহারের ফলে। কুষ্টিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। শিক্ষার্থীদের সহজ ও সরলভাবে শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা জরুরী। কুষ্টিয়া কালেক্টরেট

কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী কুষ্টিয়া জেলায় কর্মরত সাংবাদিকদের নিকট হতে প্রেসক্লাব মুদ্রিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদন ফরমের মূল্য ৩০০ ( তিন শত) টাকা। ১৭ হতে ২৭ জুলাই/১৪ পর্যন্ত সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.৩০ টা পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাব হতে আবেদন ফরম সংগ্রহ যাবে। আবেদন ফরম জমা দানের শেষ তারিখ ১০ আগষ্ট/১৪ দুপুর ২ টা পর্যন্ত। আবেদন পত্র বৈধ বিবেচিত হওয়া স্বাপেক্ষে আবেদন পত্র জমাদানের ক্রমিক অনুসারে কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যদের ক্রমিক নিদৃষ্ট হবে। সদস্য হওয়ার শর্ত ও বিস্তারিত তথ্য জানতে কুষ্টিয়া প্রেসক্লাবে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

মোঃ তৌহিদুজ্জামান
সিনিয়র তথ্য অফিসার

আহবায়ক, কুষ্টিয়া প্রেসক্লাব

ভেড়ামারায় সাম্যবাদী দলের নেতা কমরেড বাবলু’র বাড়িতে বোমা হামলা

মনির উদ্দীন মনির ভেড়ামারা ॥ কুষ্টিয়া জেলা সাম্যবাদী দলের সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়াস্থ বাসভবনে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।খবর পেয়ে থানা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কমরেড বাবলু বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন, হাবিবুর রহমান সম্প্রতী বিকেলে কমরেড বাবলুর বাড়িতে এসে গালিগালাজ এবং হুমকি দিয়ে যায়। এ ঘটনার কয়েকদিন পর গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ৩ জনের একটি দল মোটরসাইকেল যোগে এসে বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

বুধবার, জুলাই ১৬, ২০১৪

থানার সোর্স যখন হাজতে!

মনিরুল ইসলাম মনি, খোকসা : থানায় তথ্য সরবরাহ করে এতদিন মানুষকে হাজতে আটকাতো খোকসা থানার সোর্স ও চৌকিদার আব্দুর রাজ্জাক (৩৫)। কিন্তুু বিধি বাম! ক্ষমতার অপব্যবহারের এখন সে নিজেই হাজতে।  সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার খোকসা থানার ওপেন হাউস ডে’র মাসিক সভায় রাজ্জাকের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ দিয়ে বক্তব্য রাখেন খোকসা পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী। তখনই অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ খোকসা থানার ওসিকে প্রমাণ সাপেক্ষে রাজ্জাককে আটক করার নির্দেশ দেন। বিকেলে সোর্স রাজ্জাককে খোকসা থানা পুলিশ আটক করে হাজতে প্রেরণ করে। উল্লেখ্য রাজ্জাকের বিরুদ্ধে সাধারণ জনগণের পাহাড়সমান অভিযোগ। রাজ্জাক বিভিন্ন সময় থানায় ভুল তথ্য দিয়ে নিরীহ লোকদের হয়রানি করতো। মাসোয়ারা না দিলেই রাজ্জাকের হাত থেকে আর রক্ষা নেই। এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, আমরা এসপি মহোদয়ের নির্দেশে রাজ্জাককে আটক করি। তদন্ত সাপেক্ষে রাজ্জাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার কাঞ্চনপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলার সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। এ সময় উভয় গ্র“পের লোকজন দেশি ঢাল, তলোয়ার, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।   পুলিশ জানায়, গ্রামের বদিউর রহমান বদি গ্র“পের লোকজন একই গ্রামের নূর হকের লোকজনকে বাজারে যেতে বাধা দিলে দুই গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সংঘর্ষে বদি গ্র“প হামলা চালিয়ে নূর হক গ্র“পের লোকজনের দু’টি বাড়ি ভাংচুর করে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।